অবসরের পরে মাসিক ১ লক্ষ টাকা পেনশন পেতে কী করবেন? NPS নাকি UPS কোথায় বিনিয়োগ করা ভাল? – Bengali News | NPS or UPS Know which scheme is better to invest to get monthly 1 lakh rupees pension
ধরে নেওয়া যাক, কেউ ২০২৫ সালের ১ এপ্রিল ২৫ বছর বয়সে সরকারি চাকরিতে যোগ দিলেন। ৬০ বছর বয়সে অবসর নিলে, তাঁর চাকরি জীবন হবে ৩৫ বছরের। অবসর গ্রহণের আগের ১২ মাসের গড় মূল বেতন যদি প্রতি মাসে ২ লক্ষ টাকা হয়, তাহলে UPS-এর অধীনে ৫০% হারে, অর্থাৎ প্রতি মাসে ১ লক্ষ টাকা নিশ্চিত পেনশন পাবেন সেই ব্যক্তি। এছাড়াও, UPS-এর মুদ্রাস্ফীতি অনুসারে প্রতি বছর পেনশন বৃদ্ধির বিধান রয়েছে। যদি বার্ষিক ৪.৫ শতাংশ বৃদ্ধি ধরে নিই, তাহলে ৬১ বছর বয়সে পেনশন হবে ১,০৪,৫০০ টাকা।