IND vs NZ, CT 2025 Final: ৪ ক্যাচ মিসের খেসারত! ফাইনালে মানসিকভাবে এগিয়ে গেল কিউয়িরা - Bengali News | India missed 4 catches against IND vs NZ Champions Trophy 2025 Final - 24 Ghanta Bangla News
Home

IND vs NZ, CT 2025 Final: ৪ ক্যাচ মিসের খেসারত! ফাইনালে মানসিকভাবে এগিয়ে গেল কিউয়িরা – Bengali News | India missed 4 catches against IND vs NZ Champions Trophy 2025 Final

৪ ক্যাচ মিসের খেসারত! ফাইনালে মানসিকভাবে এগিয়ে গেল কিউয়িরাImage Credit source: Surjeet Yadav/MB Media/Matthew Lewis/ICC via Getty Images

দুবাই: ক্রিকেটে যে কথাটা নিয়ে জোর চর্চা হয়, ‘ক্যাচ মিস মানে ম্যাচ মিস।’ ভারতীয় ক্রিকেট প্রেমীরা মনে প্রাণে চাইছেন টিম ইন্ডিয়ার সঙ্গে অন্তত আজ যেন এমনটা না হয়। কারণ, এক, দুই নয়, মোট ৪টি গুরুত্বপূর্ণ ক্যাচ আজ মিস করেছে টিম ইন্ডিয়া। তাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মঞ্চে। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ক্যাচ মিস মানে অনেকটাই প্রতিপক্ষকে এগিয়ে দেওয়া। রোহিতব্রিগেড যেন সেটাই করল। এর খেসারত দিতে হবে না তো!

মরুশহরে মিনি বিশ্বকাপের ফাইনালে টস হারেন রোহিত শর্মা। আর অপরদিকে থাকা মিচেল স্যান্টনার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান তোলে কিউয়িরা। এতটা রানই হয়তো স্কোরবোর্ডে জ্বলজ্বল করত না, যদি ভারতীয় ফিল্ডাররা ফিল্ডিংয়ে আরও সচেতন হতেন।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাচ মিসের কোনও ‘মাফি’ হয় না। সেখানে সামি, রোহিত, শ্রেয়স, শুভমনরা চার বার ক্যাচ মিস করলেন। শুরুটা মহম্মদ সামি করেছিলেন। সপ্তম ওভারের তৃতীয় বলে রাচিন রবীন্দ্রর ক্যাচ মিস করেন সামি। সেই সময় রাচিন ছিলেন ২৯* রানে। এরপর অষ্টম ওভারের প্রথম বলে ফের রাচিন পান দ্বিতীয় জীবনদান। শ্রেয়স আইয়ার এ বার ফেলেন রাচিনের ক্যাচ। তখন কিউয়ি ওপেনার ছিলেন ৩১* রানে। সেখান থেকে ৩৭ রান করে মাঠ ছাড়েন তিনি। এ তো গেল ২টো ক্যাচ মিসের কথা। তবে ক্যাচ মিস কাহন তখনও শেষ হয়নি।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *