Cheapest Gold: দুবাই নয়, সবথেকে সস্তায় সোনা পাওয়া যায় ভারতের পাশেই! এক ট্রেনেই কিনতে যেতে পারবেন... - Bengali News | Not Dubai, but Cheapest Gold Available in India's neighbor country, You can go buy it travelling in train - 24 Ghanta Bangla News
Home

Cheapest Gold: দুবাই নয়, সবথেকে সস্তায় সোনা পাওয়া যায় ভারতের পাশেই! এক ট্রেনেই কিনতে যেতে পারবেন… – Bengali News | Not Dubai, but Cheapest Gold Available in India’s neighbor country, You can go buy it travelling in train

Spread the love

নয়া দিল্লি:  সোনা ছাড়া নারীর সাজ যেন অসম্পূর্ণ। শুধু অঙ্গসজ্জাই নয়, সুরক্ষিত বিনিয়োগও বটে সোনা। তবে যে হারে সোনার দাম বাড়ছে, তাতে চলতি বছরেই সোনার দাম ১ লাখ টাকা ছুঁতে পারে। এদিকে বিয়ে বা বড় অনুষ্ঠানে সোনা কিনতেই হয়। তাহলে উপায়? সস্তায় সোনা কিনতে অনেকেই দুবাই ছোটেন, কারণ সেখানে নাকি কম দামে সোনা পাওয়া যায়। তবে জানেন কি, সবথেকে সস্তায় সোনা পাওয়া যায় দুবাই নয়, অন্য এক দেশে। তাও আবার ভারতের একদম পাশেই। দুবাই যাওয়ার এক তরফা টিকিটের দামেই এই দেশ থেকে সোনা কিনে নিয়ে চলে আসতে পারবেন।

সস্তায় সোনা বলতেই অনেকের মাথায় দুবাই বা মধ্য প্রাচ্যের নাম আসে। কিন্তু সবথেকে সস্তায় সোনা পাওয়া যায় ভারতের পড়শি দেশ ভুটানেই। সবথেকে বড় বিশেষত্ব হল, ভুটানে সোনা কর-মুক্ত। সোনা কিনতে আলাদা কোনও ট্যাক্স বা কর দিতে হয় না। সে দেশের অর্থ মন্ত্রকের দ্বারা নিয়ন্ত্রিত ডিউটি ফ্রি স্টোর থেকে পর্যটকরাও সোনা কিনতে পারেন।

তবে পর্যটকদের ভুটান থেকে সোনা কেনার ক্ষেত্রে কিছু শর্ত মানতে হয়। এগুলি হল-

  • অন্তত এক রাত সরকার স্বীকৃত কোনও হোটেলে থাকতে হবেে
  • সোনা কেনার আসল রিসিট বা বিল থাকতে হবে।
  • সোনার দাম ডলারে দিতে হবে।

ভারতীয় পর্যটকদের জন্য আরও সুবিধা রয়েছে। তারা কেবল সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি বাবদ মাথা পিছু ১২০০ থেকে ১৮০০ টাকা দিলেই সোনা কিনতে পারেন। সেক্ষেত্রে ডলারে কেনার বাধ্যবাধকতা থাকে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *