Jadavpur University: এবার যাদবপুরে 'তালা ঝোলানোর' হুঁশিয়ারি পড়ুয়াদের! সোমবার পর্যন্ত বেঁধে দিল সময় - Bengali News | Jadavpur University Students Calls For Another Protest Rally - 24 Ghanta Bangla News
Home

Jadavpur University: এবার যাদবপুরে ‘তালা ঝোলানোর’ হুঁশিয়ারি পড়ুয়াদের! সোমবার পর্যন্ত বেঁধে দিল সময় – Bengali News | Jadavpur University Students Calls For Another Protest Rally

যাদবপুর বিশ্ববিদ্যালয়Image Credit source: ফাইল চিত্র

কলকাতা: মাথা তুলে তাকালে দেখা মিলবে ‘আকাশছোঁয়া’ পাঁচিল। যার ওই পাড়ে যেন অন্য একটা ‘দুনিয়া’। এখন আবার সেখানে বাসা বেঁধেছে অচলাবস্থা। ছাত্রভোটের দাবি ঘিরে তৈরি হওয়া একটা স্ফুলিঙ্গ পরিণত হয়েছে দাবানলে। পুড়ে খাঁক হয়েছে সব কিছু।

প্রায় সপ্তাহ কাটলেও, যাদবপুরে কাটেনি অস্থিরতা। কেউ কেউ বলছে, ক্যাম্পাসের অন্দরে নাকি এখনও চাপা রয়েছে একটা উত্তেজনা। কখন ফেটে পড়ে তার ঠিক নেই। আর এই আবহেই ফের একবার মিছিলের ডাক দিয়েছে পড়ুয়ারা। শুক্রবার বিশ্ববিদ্যালয় চত্বর থেকে গোলপার্ক পর্যন্ত নাগরিক মিছিলের ডাক পড়ুয়াদের।

এছাড়াও, ক্যাম্পাসের অন্দরে বাড়ন্ত অচলাবস্থা নিয়েও মুখ খুলেছে তারা। কর্তৃপক্ষের উপর চাপ বাড়াতে কৌশলী আন্দোলনকারী পড়ুয়ারা। সোমবারের মধ্যে ক্যাম্পাসে তৈরি হওয়া অচলাবস্থা কাটানোর জন্য সময় বেঁধে দিয়েছে তারা।

পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়ের অন্দরে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে সোমবার দুপুর ১টার মধ্যে জরুরি ভিত্তিতে কর্মসমিতির বৈঠক ডাকুক কর্তৃপক্ষ। কিন্তু যদি তারা এই অস্থিরতা কাটাতে অপারগ হন, সেক্ষেত্রে সোমবার থেকেই অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের পথে হাঁটবে পড়ুয়ারা।

তবে এই ‘তালা বন্ধের’ হুঁশিয়ারি দিলেও, পঠন-পাঠনে কোনও রকম বাধা পড়বে না বলেই দাবি সেই আন্দোলনকারী পড়ুয়াদের। তাদের কথায়, ‘পঠন-পাঠন নিয়ন্ত্রণকারী দফতরগুলোকে বাদ রেখেই অরবিন্দ ভবনের আর যে সকল দফতর রয়েছে, সেগুলিকেই বন্ধ করতে বাধ্য হব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *