Homemade Special Healthy Chocolate: যত খুশি খান কোনও ক্ষতি নেই, মাত্র ৭ মিনিটে বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল হেলদি চকোলেট - Bengali News | Homemade special healthy chocolate recipe to cook at home - 24 Ghanta Bangla News
Home

Homemade Special Healthy Chocolate: যত খুশি খান কোনও ক্ষতি নেই, মাত্র ৭ মিনিটে বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল হেলদি চকোলেট – Bengali News | Homemade special healthy chocolate recipe to cook at home

Spread the love

৮ থেকে ৮০, যে হোন না কেন, চকোলেট দেখলেই মন যেন উড়ু উড়ু হয়ে ওঠে। এদিকে বেশি চকোলেট খাওয়া একদম ঠিক নয়। সে বাচ্চা হোক বা বুড়ো। অল্প বয়সে বেশি চকোলেট খেলে, অচিরেই খারাপ হয়ে যায় দাঁত। আবার ডায়াবেটিসের রোগ থাকলে তাদের তোপ মিষ্টি খাওয়া উচিত নয়। সে যতই ডার্ক চকোলেট হোক না কেন। তবে যদি বলি চকোলেট রোজ খেলেও কিচ্ছু হবে না? তার জন্য রাস্তার চকোলেট ভুলে বাড়িতেই বানিয়ে নিতে হবে ‘হোমমেড স্পেশাল হেলদি চকোলেট’। রইল সেই রেসিপি।

উপকরণ –

কাঠবাদাম
কাজুবাদাম
আখরোট
পেস্তা
খেজুর
মাখন
ডার্ক চকোলেট

প্রণালী –

প্রথমে একটি প্যানে কাজুবাদাম, কাঠবাদাম এবং পেস্তা সহ শুকনো ফল সব নিয়ে নিন। সেগুলি ভালোভাবে ভেজে নিন। যাতে ফলের কাঁচা ভাব দূর হয়।

এবার শুকনো ফল ঠান্ডা হলে পিষে নিন। এবার পিটানো খেজুরগুলো ভালো করে পিষে নিন। তারপর একটি চকোলেট ছাঁচ নিন। তাতে শুকনো ফলের মিশ্রণটি যোগ করুন। ফ্রিজে সেট করতে দিন।

এবার ডার্ক চকলেট ভালো করে ফুটিয়ে নিন। রেফ্রিজারেটরে সেট করা চকলেট এই গলা চকলেটের মধ্যে ডুবিয়ে আবার ফ্রিজে সেট হতে দিন। ব্যস একদিন রেখে দিলেই তৈরি হোমমেড স্পেশাল হেলদি চকোলেট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *