মুম্বইয়ের সব সম্পত্তি বিক্রি করলেন প্রিয়াঙ্কা চোপড়া! জানেন ব্যাঙ্কে কত টাকা ঢুকল? - Bengali News | Priyanka chopra sold her 4 flats in mumbai - 24 Ghanta Bangla News
Home

মুম্বইয়ের সব সম্পত্তি বিক্রি করলেন প্রিয়াঙ্কা চোপড়া! জানেন ব্যাঙ্কে কত টাকা ঢুকল? – Bengali News | Priyanka chopra sold her 4 flats in mumbai

Spread the love

বলিউডের সিনেমা মোটামুটি ছেড়েই দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে খবরে এসেছে, তিনি নাকি রাজামৌলীর একটি দক্ষিণী ছবি সই করেছেন। আর সেই কারণেই তাঁর ঘন ঘন মুম্বইয়ে আসা-যাওয়া। তবে এবার খবর, প্রিয়াঙ্কা চোপড়া নাকি মুম্বইয়ে থাকা তাঁর সব সম্পত্তি বিক্রি করে দিলেন। মুম্বইয়ে থাকা তাঁর চারটি বিলাসবহুল ফ্ল্যাট নাকি বিক্রি করে দিলেন তিনি। আর এর থেকেই গুঞ্জন উঠল, পাকাপাকিভাবে ভারত ছাড়ছেন প্রিয়াঙ্কা। নিজের শিকড়কেও ছিঁড়ে ফেললেন বলিউডের পিগি চপস।

সূত্রের খবর অনুযায়ী, ৩ মার্চ প্রিয়াঙ্কা তাঁর মুম্বইয়ের সমস্ত ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। প্রত্য়েকটি ফ্ল্যাট বিক্রি করে প্রিয়াঙ্কা পেয়েছেন ১৬ কোটি ৭০ লাখ টাকা। এর আগেও আরেকটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন অভিনেত্রী। সেখান থেকে প্রিয়াঙ্কা পেয়েছিলেন প্রায় ২ কোটি টাকা।

জনপ্রিয় পপ গায়ক নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার সুখের সংসার লস অ্য়াঞ্জেলেসে। সেখানে রয়েছে তাঁর বিলাসবহুল বাড়ি। কখনও সিনেমার কাজে, কখনও ব্যক্তিগত কাজে দেশে আসতেন প্রিয়াঙ্কা। তবে এবার নাকি সেই দেশ-বিদেশ যাত্রা কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *