WB Police: স্বামী-স্ত্রী সকলের সামনেই..., আটকাতে গিয়ে 'কালঘাম' ছুটল পুলিশের - Bengali News | Police was badly injured at gangarampur south Dinajpur - 24 Ghanta Bangla News
Home

WB Police: স্বামী-স্ত্রী সকলের সামনেই…, আটকাতে গিয়ে ‘কালঘাম’ ছুটল পুলিশের – Bengali News | Police was badly injured at gangarampur south Dinajpur

Spread the love

গঙ্গারামপুরের কী ঘটেছে? Image Credit source: Tv9 Bangla

বংশীহারী: স্বামী-স্ত্রীর মধ্যে বচসা। তাদের আটকাতে গিয়ে ছুরিকাহত হতে হল দুই পুলিশ কর্মীকে। আক্রান্ত দুই পুলিশ কর্মীকে চিকিৎসার জন্য গঙ্গারামপুর মহকুমা হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত বিপুল হাজরা(৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বংশীহারী থানার পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তি গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের গাড়ির চালক বলে সূত্রের খবর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন।

জানা গিয়েছে,অভিযুক্ত ব্যক্তি তাঁর স্ত্রীকে মারধর করছিল। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে আসছিল। সেই সময় পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে। এ দিকে, অভিযুক্তের স্ত্রীকে স্থানীয়রা বংশীহারী রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। জানতে পেয়ে অভিযুক্ত ওই ব্যক্তি হাসপাতালে গিয়ে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে।

ঘটনায় কর্তব্যরত পুলিশকর্মীরা বাধা দিলে পরে তাঁদের মারধর করা হয়। সেই সময় অভিযুক্তকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ছুরি দিয়ে দুই পুলিশ কর্মীকে আহত করেন। স্থানীয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের গঙ্গারামপুরে রেফার করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *