Ajinkya Rahane-Venkatesh Iyer: অপেক্ষার অবসান, ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিল কেকেআর – Bengali News | Kkr announce ajinkya rahane as captain venkatesh iyer as vice captain for 2025 tata ipl
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ২২ মার্চ। প্রায় সব দলেরই ক্যাপ্টেন ঘোষণা হয়ে গিয়েছে। অপেক্ষা ছিল কলকাতা নাইট রাইডার্সের। রিটেনশন তালিকা প্রকাশ্যে আসার পর মনে করা হয়েছিল, রিঙ্কু সিংকে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু আইপিএলের মেগা অকশনে চমক দিয়েছিল কেকেআর। ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েছিল চড়া দামে। এরপরই জল্পনা শুরু হয়, ভেঙ্কটেশ আইয়ারই কেকেআরের ক্যাপ্টেন হচ্ছেন। পরিস্থিতি বদলে যায় অকশনের দ্বিতীয় দিন। শেষ মুহূর্তে অজিঙ্ক রাহানেকে নেয় কেকেআর। ক্যাপ্টেন্সির দিক থেকে এগিয়ে ছিলেন অজিঙ্ক রাহানেই। তাঁকেই ক্যাপ্টেন করা হল। সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার।
বিস্তারিত আসছে…