Ramadan: শুধু ইসলাম নয়! 'রোজা' রয়েছে আপনার ধর্মেও, জানেন কীভাবে? - Bengali News | Not Only Muslim, Other Several Religions Practices Roza in Different Way - 24 Ghanta Bangla News
Home

Ramadan: শুধু ইসলাম নয়! ‘রোজা’ রয়েছে আপনার ধর্মেও, জানেন কীভাবে? – Bengali News | Not Only Muslim, Other Several Religions Practices Roza in Different Way

Spread the love

কলকাতা: শনিবার শুরু হয়ে গিয়েছে রোজার মাস। এখন টানা এক মাস দিনভর রোজা পালন করবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। রোজার নিয়ম অনুযায়ী, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কোনও রকম খাওয়া-দাওয়া বা কোনও কিছু পান করতে পারবেন না ইসলাম ধর্মাবলম্বী মানুষরা।

তবে এই রোজা যে শুধুমাত্র মুসলিমরাই পালন করে এমনটা একদমই নয়। বিভিন্ন ধর্মেই রয়েছে রোজার উল্লেখ। তবে তার নাম ও বৈশিষ্ট্য কিছুটা আলাদা। ইসলামিক নীতিগ্রন্থ অনুযায়ী, সূর্যাস্ত না হওয়া পর্যন্ত কোনও কিছু খাওয়া ও পান করা থেকে বিরত থাকাই হল রোজা পালন।

অর্থাৎ বলা যেতে পারে, রোজা হল একধরনের উপবাস পদ্ধতি। এখান থেকে স্পষ্ট যে শুধুই ইসলাম ধর্ম নয়। নাম পরিবর্তন করে হিন্দুদের রীতিনীতিতেও রয়েছে এটি। শুধু পদ্ধতি একটু ভিন্ন। এমনকি, খ্রীস্টান ধর্মের মানুষরা এই রোজা বা উপবাস পালন করে থাকেন। তাদের রীতি অনুযায়ী, সেটির নাম লেন্ট।

কীভাবে পালন হয় এই লেন্ট? চলতি বছরে প্রায় রমজানের সঙ্গেই পড়েছে এই লেন্ট। ৪০ দিন ব্যাপী উৎসব। যেখানে অনেকটা রোজার মতোই সারাদিন উপবাস করতে হয়। তবে ইসলাম ধর্মাবলম্বীদের উপবাসটা যেমন টানা তিন দিন চলে। খ্রীস্ট ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তা চলে ৪০ দিন ব্যাপী উদযাপনের মধ্যে আসা প্রতিটি বুধ ও শুক্রবার। প্রতি সপ্তাহের সেই দুই দিন তাদের উপবাস করতে হয়। এমনকি, ওই দিনগুলিতে মাছ ছাড়া তারা অন্য কোনও প্রাণীর মাংসও খেতে পারবে না।

একই ভাবে রোজা ও লেন্টের মতো উপবাস রীতি রয়েছে হিন্দু ধর্মেও। প্রতিমাসে হওয়া একাদশী ও পূর্ণিমায় হিন্দু ধর্মের মানুষরা উপবাস পালন করে থাকেন। কখনও তা নির্জলা, কখনও আবার শুধু পানীয় কিছু খেয়ে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *