WPL এর অন্যতম সেরা ক্যাচ অ্যানাবেলের, প্রশংসায় পঞ্চমুখ DC ক্যাপ্টেন মেগ ল্যানিং - Bengali News | Annabel Sutherland took amazing catch in WPL 2025, Meg Lanning says It was an incredible catch - 24 Ghanta Bangla News
Home

WPL এর অন্যতম সেরা ক্যাচ অ্যানাবেলের, প্রশংসায় পঞ্চমুখ DC ক্যাপ্টেন মেগ ল্যানিং – Bengali News | Annabel Sutherland took amazing catch in WPL 2025, Meg Lanning says It was an incredible catch

Spread the love

WPL এর অন্যতম সেরা ক্যাচ অ্যানাবেলের, প্রশংসায় পঞ্চমুখ DC ক্যাপ্টেন মেগ ল্যানিং

উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) এই নিয়ে দ্বিতীয়বার মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টস জিতে মুম্বইকে ব্যাটিংয়ে পাঠান দিল্লির ক্যাপ্টেন মেগ ল্যানিং। বেঙ্গালুরুতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১২৩ রান তোলে মুম্বই। এরপর রান তাড়ায় বেগ পেতে হয়নি দিল্লিকে। ৩৩ বল বাকি থাকতেই ৯ উইকেটের বিশাল জয় দিল্লির। ক্যাপ্টেন মেগ ল্যানিং ৬০ রানে নট আউট থাকেন। এই ম্যাচে এক ক্যাচ নিয়ে চলছে বিরাট আলোচনা। সেই ক্যাচ নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড। আউট করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার অ্যামেলিয়া কেরকে। ম্যাচ শেষে অ্যানাবেলের প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা যায় দিল্লি ক্যাপ্টেন মেগ ল্যানিংকে।

অ্যানাবেল মুম্বইয়ের ইনিংসের ১৭তম ওভারে অ্যামেলিয়ার যে ক্যাচ নিয়েছেন তা ডব্লিউপিএলের অন্যতম সেরা ক্যাচ বলা হচ্ছে। দিল্লির স্পিনার মিন্নু মনির ১৭তম ওভারের তৃতীয় বলে আউট হন নিউজিল্যান্ডের লেগ স্পিনার, অলরাউন্ডার অ্যামেলিয়া কের। ওয়ান ডে-তে ডাবল সেঞ্চুরি আছে তাঁর নামে। চিন্নাস্বামীতে মুম্বই-দিল্লি ম্যাচের ওই ১৭তম ওভারের তৃতীয় বলের পর লং অন থেকে ২৮ মিটার দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ তালুবন্দি করেন অ্যানাবেল। ওই ক্যাচের পর তাঁকে নিয়ে জোর চর্চা হচ্ছে। ফিল্ডিংয়ে তিনি যথেষ্ট ভালো।

এই খবরটিও পড়ুন

হরমনপ্রীত কৌরের মুম্বইয়ের বিরুদ্ধে ৯ উইকেটে ম্যাচ জেতার পর অ্যানাবেলের ক্যাচের প্রশংসা শোনা যায় মেগ ল্যানিংয়ের মুখে। তিনি বলেন, “ওই ক্যাচটা অসাধারণ ছিল। আমাদের দলের সকলে বাতায়ে ভেসে যাওয়া প্রতিটি বলই আটকে দিতে যায়। সেখানে পৌঁছনোর চেষ্টা করে। এখানেও সেই প্রতিফলনটা দেখা গিয়েছে। আমি মনে করে ওই ক্যাচটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।”

উল্লেখ্য, উইমেন্স প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি রয়েছে মেগ ল্যানিংয়ের নামে। এই তালিকায় তাঁর পরেই রয়েছেন এলিস পেরি। তিনি ডব্লিউপিএলে করেছেন ৭টি হাফসেঞ্চুরি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *