Road Accident: তেল ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা! কলকাতা আসার পথে নন্দকুমারে প্রাণ গেল ৩ জনের, আশঙ্কাজনক ১ - Bengali News | Road Accident in Purba Medinipur, 3 people died in Nandakumar on their way to Kolkata, 1 in critical condition - 24 Ghanta Bangla News
Home

Road Accident: তেল ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা! কলকাতা আসার পথে নন্দকুমারে প্রাণ গেল ৩ জনের, আশঙ্কাজনক ১ – Bengali News | Road Accident in Purba Medinipur, 3 people died in Nandakumar on their way to Kolkata, 1 in critical condition

Spread the love

ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

নন্দকুমার: সাতসকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা নন্দকুমারে। প্রাণ গেল তিন জনের। সূত্রের খবর, এই গাড়িতে করেই কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন চারজন রোগী। ভাড়ায় নিয়েছিলেন একটি চারচাকা। কিন্তু, আচমকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেল ট্যাঙ্কারে ধাক্কা মারে। শনিবার সকালে ভয়াবহ এ ঘটনা ঘটেছে নন্দকুমার ১১৬ নম্বর জাতীয় সড়কের তমলুকের কুমরগঞ্জ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। 

সূত্রের খবর, নন্দকুমারের দিক থেকে রাধামনির দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা তেলের ট্যাঙ্কারে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। মারা যান গাড়ির চালক সুদীপ মাইতিরও। তবে বাকিদের পরিচয় জানা যায়নি। 

গাড়িতে থাকা পাঁচ ব্যক্তির মধ্যে ১ মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন এলাকার লোকজন। তাঁদের তাঁকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তমুলক থানার পুলিশ। গাড়ির চালক সুদীপ মাইতির জামাইবাবু স্নেহাংশু বেড়া বলছেন, “থানা থেকে প্রথম ঘটনাটা জানতে পারি। যে গাড়ি চালাচ্ছিল ওই গাড়ির মালিক। সম্পর্কে আমার শ্য়ালক। চারজন রোগী নিয়ে কলকাতা যাচ্ছিল। শুনলাম গাড়ির চাকা ফেটে গিয়ে এটা হয়েছে। চাকা ফেটে যেতেই গাড়িটা ব্যালেন্স রাখতে না পেরে তেল টাঙ্কারের পিছনে ধাক্কা মারে। ও তো প্রায় ২০ বছর ধরে গাড়ি চালাচ্ছে। প্রায়ই কলকাতা যায়।”  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *