Ambala Court Shootout: কোর্ট চত্বরে পরপর গুলি! ফেরার দুষ্কৃতী, তৎক্ষণাৎ 'অ্যাকশনে' পুলিশ - Bengali News | Three Goons At Ambala City Court, Flee in SUV - 24 Ghanta Bangla News
Home

Ambala Court Shootout: কোর্ট চত্বরে পরপর গুলি! ফেরার দুষ্কৃতী, তৎক্ষণাৎ ‘অ্যাকশনে’ পুলিশ – Bengali News | Three Goons At Ambala City Court, Flee in SUV

Spread the love

অম্বলা: এ যেন সিনেমাকেও হার মানাবে। বাস্তবেও যে এমন ঘটনা ঘটতে পারে, তা জন্মেও ভাবতে পারেনি পুলিশ। ঘটনা পঞ্জাবের অম্বালার। শনিবার আদালত চত্বরে সাক্ষ্য দিতে আসছিলেন এক যুবক। আর তখনই সেই যুবককে লক্ষ্য করে চলল গুলি। পুলিশ ঠাওর করার আগেই এলাকাছাড়া দুষ্কৃতীরা।

কিন্তু দিনেদুপুরে কীভাবেই বা ঘটল এমন ঘটনা? পুলিশ সূত্রে খবর, অম্বালা ক্যান্টনমেন্টের বাসিন্দা অমন সুদকে লক্ষ্য করে গুলি চালায় তিন দুষ্কৃতী। এদিন একটি ফৌজদারি মামলার শুনানির জন্য আদালত চত্বরে এসেছিলেন তিনি। তখন একটি কালো গাড়ি করে এসে তাকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি। তারপরই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ইতিমধ্যে, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আদালত চত্বরে কীভাবেই বা এমন ঘটতে পারে, সেই নিয়ে প্রশ্ন তুলছে একাংশ। প্রশ্ন উঠছে পুলিশি নিরাপত্তা নিয়েও। তবে আক্রান্ত অমন অক্ষত রয়েছে বলেই জানা যাচ্ছে পুলিশ তরফে। ঘটনার কূল কিনারা খুঁজে পেতে শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে, এলাকার সিসিটিভি ফুটেজও।

এই প্রসঙ্গে অম্বলার এসএইচও সুনীল ভাতস জানাচ্ছেন, ‘আদালত চত্বরে অমন প্রবেশ করতেই, তার পিছু পিছু একটি কালো এসইউভি-ও সেখানে ঢোকে। তারপর সেই গাড়ির মধ্য়ে থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *