আয়েশা থেকে তিয়াশা- যৌনতা ভরা ছবি দিয়ে প্রেমের ফাঁদ, বিয়ে করে ৯ জনকে 'লুটল' তরুণী - 24 Ghanta Bangla News
Home

আয়েশা থেকে তিয়াশা- যৌনতা ভরা ছবি দিয়ে প্রেমের ফাঁদ, বিয়ে করে ৯ জনকে ‘লুটল’ তরুণী

Spread the love

ফেসবুকে পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে প্রথমে বিয়ে। আর তারপরেই মামলার হুঁশিয়ারি দিয়ে সোনাদানা, গয়না, টাকা পয়সা হাতিয়ে নিত মহিলা। এভাবেই একাধিক পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলেছিল সে। কিন্তু, শেষরক্ষা হল না। অবশেষে ওই মহিলাকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম পাপিয়া খাতুন। বাড়ি বীরভূমে। বহরমপুর থানায় যুবতীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। গ্রেফতারের পর তাকে বহরমপুর আদালতে তোলা হলে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন: গাড়ি চালককে ‘বড়লোক বর’ বানিয়ে নকল বিয়ে মহিলার, পর্দাফাঁস টাকা হাতানোর ছক!

প্রাথমিকভাবে তদন্তে পুলিশ জানতে পেরেছে, অন্তত নয়জনের সঙ্গে প্রতারণা করেছে ওই মহিলা। পুরুষদের ফাঁদে ফেলার জন্য মহিলা ফেসবুকে একাধিক প্রোফাইল খুলেছিল। প্রত্যেকটিতে আলাদা আলাদা নাম ছিল। কোনওটিতে ছিল আয়েশা, কোনটিতে ছিল সারা, তিয়াশা বা পিয়াসা। ফেসবুক প্রোফাইলে যৌনতায় ভরা ছবি পোস্ট করে যুবকদের প্রলোভন দেখিয়ে প্রতারণা ফাঁদে ফেলত মহিলা। তবে তার এই কর্মকাণ্ড ফাঁস হয় বহরমপুরের এক যুবকের অভিযোগের ভিত্তিতে। 

পুলিশ সূত্রের খবর, ওই যুবকের নাম বাদশা শেখ। তিনি সিঙ্গাপুরে ডক্টরেট করছেন। মাসখানেক আগে পাপিয়া খাতুনের সঙ্গে ফেসবুকে তাঁর পরিচয় হয়। তাকে দেখে পছন্দ হয় বাদশার। এর পরে ফেসবুকে দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরে তাঁদের বিয়ে হয়। বহরমপুরের ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তাঁরা। বেশ কয়েকদিন ধরে সুখেই চলছিল সংসার। কিন্তু, এর পরেই ঘটে বিপত্তি। অভিযোগ, আচমকা বাড়ি থেকে বাদশার ল্যাপটপ, পাসপোর্ট, টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় পাপিয়া। ঘটনায় তিনি বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন।

পরে তদন্ত নেমে পুলিশ পাপিয়াকে বীরভূম থেকে গ্রেফতার করে। এর পর তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে বহু তথ্য। পুলিশ জানতে পারে, শুধু বাদশা নয়, এভাবেই আগে তিনি মুর্শিদাবাদ, বীরভূমে এবং মালদায় অন্তত ৮ জন যুবককে বিয়ে করে তাদের সঙ্গে প্রতারণা করেছেন। বধূ নির্যাতনের মিথ্যে মামলা করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা পয়সা, জিনিসপত্র নিয়ে পালিয়েছে পাপিয়া। কোনও ক্ষেত্রেই এক থেকে দেড় মাসের বেশি বিয়ে টেকেনি। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *