KL Rahul on Virat Kohli: শব্দ কম পড়ে যাচ্ছে... বিরাট কোহলির ৩০০তম ওডিআই ম্যাচের আগে আপ্লুত রাহুল - Bengali News | Words fall short to explain the kind of player he has been says KL Rahul ahead of Virat Kohli's 300 ODIs - 24 Ghanta Bangla News
Home

KL Rahul on Virat Kohli: শব্দ কম পড়ে যাচ্ছে… বিরাট কোহলির ৩০০তম ওডিআই ম্যাচের আগে আপ্লুত রাহুল – Bengali News | Words fall short to explain the kind of player he has been says KL Rahul ahead of Virat Kohli’s 300 ODIs

Spread the love

কিউয়িদের বিরুদ্ধে ৩০০তম ওডিআই ম্যাচ খেলতে চলেছেন বিরাট কোহলি।Image Credit source: Alex Davidson-ICC/ICC via Getty Images

দুবাই: ফের একটা রবিবার কি দেখা যাবে কোহলির ব্যাটে ম্যাজিক? বিরাট প্রেমীরা প্রবল ভাবে সেটাই চাইছেন। ২ মার্চ, আগামী রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ। এই ম্যাচ বিরাট কোহলির (Virat Kohli) জন্য খুবই বিশেষ। কারণ তিনি ভারতের জার্সিতে ওডিআই কেরিয়ারের ৩০০তম ম্যাচের সামনে দাঁড়িয়ে রয়েছেন। দেশের জার্সিতে এতগুলো একদিনের ম্যাচ খেলা মোটেও সহজ নয়। রবিবাসরীয় ম্যাচের আগে ভারতের হয়ে প্রেস কনফারেন্সে এসেছিলেন লোকেশ রাহুল (KL Rahul)। সেখানে কী বললেন ভারতের উইকেটকিপার-ব্যাটার?

বিরাট কোহলির মাইলস্টোন ম্যাচের (৩০০তম ওডিআই ম্যাচ) আগে রাহুল বলেন, “বিরাট কোহলি এমন একজন প্লেয়ার, যাঁকে নিয়ে কিছু বলতে গেলে শব্দও কম পড়ে যায়। প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ও। দলের সিনিয়র প্লেয়ার ও। সকলে ওকে খেলতে দেখতে চায়। আশা করছি ওর মধ্যে অনেকগুলো শতরান এখনও বাকি রয়েছে।”

এই খবরটিও পড়ুন

২০০৮ সালে ওডিআইতে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। এখনও অবধি ভারতের হয়ে ২৯৯টি ওডিআইতে খেলে ১৪০৮৫ রান করেছেন বিরাট। এই ফর্ম্যাটে কোহলির সর্বাধিক ইনিংস ১৮৩। রয়েছে ৫১টি সেঞ্চুরি এবং ৭৩টি হাফসেঞ্চুরি। সদ্য পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেছেন বিরাট। এ বার দেখার রবিবার তাঁর ব্যাটে এই ফর্ম্যাটে ৫২তম সেঞ্চুরির ঝলক মেলে কিনা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *