Teachers Recruitment Scam: জনৈক অভিষেকের দেওয়া ১৫ কোটি টাকার টার্গেট 'অ্যাচিভ' করতে পারছিলেন না কালীঘাটের কাকুরা, তারপরই..., চার্জশিটে কী বলল CBI? - Bengali News | Teachers Recruitment Scam: CBI Chargesheet Disclose One Abhishek Banerjee Gave Target of 15 Crore rs but Sujay Krishna & Others Couldn't Achieve it - 24 Ghanta Bangla News
Home

Teachers Recruitment Scam: জনৈক অভিষেকের দেওয়া ১৫ কোটি টাকার টার্গেট ‘অ্যাচিভ’ করতে পারছিলেন না কালীঘাটের কাকুরা, তারপরই…, চার্জশিটে কী বলল CBI? – Bengali News | Teachers Recruitment Scam: CBI Chargesheet Disclose One Abhishek Banerjee Gave Target of 15 Crore rs but Sujay Krishna & Others Couldn’t Achieve it

Spread the love

সুজয়কৃষ্ণ ভদ্রImage Credit source: ফাইল চিত্র

কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতেই বসেছিল বৈঠক। উপস্থিতি ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষরা। সেখানেই নাকি সুজয় বলেছেন, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বেআইনি নিয়োগ থেকে চেয়েছে পনেরো কোটি। কিন্তু সেই টাকা তুলতে ব্যার্থ তাঁরা। নিয়োগ মামলার তদন্তে নেমে সুজয়ের এই কথোপকথনের অডিয়ো হাতে লাগাল সিবিআই-এর। গোটা বিষয়টি তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করেছেন গোয়েন্দারা।

সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে। সেই চার্জশিটের বারো নম্বর পাতার ১৭.১০ পয়েন্টে বলা হচ্ছে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে শান্তুনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের বৈঠক হয়। সেখানে কুন্তলের নির্দেশে কথোপকথনের রেকর্ডিং করা হয়। সেই রেকর্ডিং হাতে আসে সিবিআই-এর।

সিবিআই-এর দাবি, রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে ‘কাকু’ বলছেন, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বেআইনি নিয়োগ থেকে ১৫ কোটি টাকা চেয়েছেন। কিন্তু সেই টাকার তুলতে পারছেন না তাঁরা। এরপর কুন্তল ঘোষ-শান্তনু বন্দ্যোপাধ্যায়রা ‘টার্গেট’ নেয় আরও দু হাজার চাকরি প্রার্থীর কাছ থেকে ১০০ কোটি টাকা তুলবে বলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *