ভেঙে দেওয়া হলো বোর্ড, প্রশাসক পানিহাটিতে
এই সময়, পানিহাটি: বিতর্কের মধ্যেই বুধবার সন্ধ্যায় পানিহাটি পুরসভার এগজ়িকিউটিভ অফিসার সন্দীপ সিংহকে প্রশাসক হিসেবে দায়িত্বভার দিল রাজ্য সরকার। পুরবোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানো প্রসঙ্গে পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী বলেন, ‘স্রেফ গায়ের জোরে পুরবোর্ড ভেঙে দেওয়া হলো। নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রয়োজন ১২ জন কাউন্সিলারের। আমরা ১৭জন কাউন্সিলার আইন মেনেই নতুন চেয়ারম্যান নির্বাচন করতে চেয়েছিলাম। তা সত্ত্বেও বিজেপি সরকার বেআইনি ভাবে নির্বাচিত বোর্ড ভেঙেছে।’