Maha Shivratri 2025: শিবপুজোর আগেই উঠল বাজার, স্বস্তিতে বিনিয়োগকারীরা – Bengali News | Maha Shivratri, Stock Exchange News
গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে ক্রমাগতই নেমেছে ভারতের বাজার। হাজার হাজার কোটি টাকা বেরিয়ে গিয়েছে এই দেশের বাজার থেকে। আবার অনেক খুচরো বিনিয়োগকারী ক্ষতির মুখও দেখেছেন। আর এরই মধ্যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দেবাবিদেব মহাদেবের আরাধনায় রত হবে গোটা দেশের মানুষ। আর তার আগেই শেয়ার বাজারের এই উত্থানে বেশ আশাবাদী দেশের অনেক বিনিয়োগকারী।
আর এর মধ্যেই সামনে এসেছে একটা বড় খবর। শিবপুজোর দিন বন্ধ থাকবে ভারতের শেয়ার বাজার। যদিও ২৬ ফেব্রুয়ারি, শিবপুজোর দিনের এই ছুটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বোম্বে স্টক এক্সচেঞ্জের ঘোষণা করা ১৪টি ছুটির দিনের মধ্যেই রয়েছে।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।