পুরুলিয়ার ছররায় হবে বিমানবন্দর, মউ সই এ মাসেই, আসছেন নাইডু - 24 Ghanta Bangla News
Home

পুরুলিয়ার ছররায় হবে বিমানবন্দর, মউ সই এ মাসেই, আসছেন নাইডু

Spread the love

তবে শুধু ছররা নয়, একই দিনে রাজ্যের আরও তিনটি বিমানবন্দর নিয়ে সে দিনই মউ সই হওয়ার কথা। তার মধ্যে বায়ুসেনা পরিচালিত কলাইকুন্ডা ও হাসিমারা রয়েছে। আর রয়েছে বালুরঘাট বিমানবন্দর। মালদহে বিমানবন্দর তৈরির পরিকাঠামো থাকলেও আপাতত তার নাম মউ স্বাক্ষরের তালিকায় নেই।

বিমান মন্ত্রক সূত্রের খবর, এই চারটি বিমানবন্দরই চলবে কেন্দ্রের রিজিওনাল কানেক্টিভিটি স্কিম (আরসিএস)–এ। যে এয়ারলাইন্স এই চার বিমানবন্দর থেকে ফ্লাইট চালাবে, তাদের যাতে কোনও লোকসানের মুখে পড়তে না হয়, তার জন্য তাদের ভর্তুকি দেবে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *