খুন করে ট্রলিতে ভরেছিলেন দেহ, অভিযুক্ত মা-মেয়ের জেল হেফাজত, গয়নার লোভে খুন?, বাংলার মুখ
ট্রলির মধ্য়ে মহিলার দেহ। সেটা বয়ে নিয়ে কুমোরটুলির ঘাটে ফেলার ছক ছিল মা মেয়ের। কিন্তু শেষ রক্ষা হল না। ধরা পড়ে গিয়েছেন মা ও মেয়ে। বুধবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল মা ও মেয়েকে। বিচারক দুজনকেই একদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার তাদের দুজনকেই ফের আদালতে তোলা হবে। সেই সঙ্গেই বিচারকের নির্দেশ মধ্য়মগ্রাম পুলিশ গোটা ঘটনার তদন্ত করবে।
প্রসঙ্গত মধ্য়মগ্রামের বাড়িতে পিসি শাশুড়িকে খুন করে সেই দেহ ট্রলিতে ভরে কুমোরটুলি পর্যন্ত নিয়ে এসেছিলেন মা ও মেয়ে। তবে ঘাটের কাছেই ধরা পড়ে যান দুজনে। পরে পুলিশ গ্রেফতার করে তাদের। এদিকে প্রাথমিকভাবে জানা গিয়েছে গয়না, টাকাপয়সার লোভেই এই খুনের ছক কষা হয়ে থাকতে পারে। তবে পুলিশ সবটাই তদন্ত করে দেখছে।
বিস্তারিত আসছে…