Virat Kohli: 'ওকে দেখে একটুও অবাক হইনি', বিরাটের উপর মুগ্ধতা প্রকাশ করলেন হিটম্যান - Bengali News | Rohit Sharma says Virat Kohli loves representing for India after IND vs PAK ICC Champions Trophy match - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli: ‘ওকে দেখে একটুও অবাক হইনি’, বিরাটের উপর মুগ্ধতা প্রকাশ করলেন হিটম্যান – Bengali News | Rohit Sharma says Virat Kohli loves representing for India after IND vs PAK ICC Champions Trophy match

Spread the love

Virat Kohli: ‘ওকে দেখে একটুও অবাক হইনি’, বিরাটের উপর মুগ্ধতা প্রকাশ করলেন হিটম্যান Image Credit source: PTI

দুবাই: বাইশ গজে ভারতীয় ক্রিকেটারদের ব্যাট প্রায়শই জ্বলে ওঠে। পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ থাকলে মেন ইন ব্লুর তারকারা তো আলাদাই মেজাজে থাকেন। রবিবার দুবাইতে পাক-বধ করেছে ভারত। নায়ক বিরাট কোহলি (Virat Kohli)। হাঁকিয়েছেন ওডিআই কেরিয়ারের ৫১তম সেঞ্চুরি। কোহলির এই শতরানে মুগ্ধ ভারতীয় টিমের সকলে। ম্যাচের শেষে যে কারণে বিরাটকে নিয়ে উচ্ছ্বাস শোনা গিয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) গলায়।

বহু দিনের সতীর্থ বিরাটের পারফরম্যান্স নিয়ে রোহিত শর্মা বলেন, “বিরাট দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ভালোবাসে। ও যেভাবে রবিবার খেলেছে, সেই রকম খেলতেই পছন্দ করে। এবং সেটাই করে সব সময়। যারা ড্রেসিংরুমে বসে খেলা দেখছিল, ওরা কেউ বিরাটকে দেখে অবাক হয়নি। চাপের মুখে ওর এরকম ইনিংস দেখে আমরা কেউ একটুও অবাক হইনি।”

এই খবরটিও পড়ুন

কোহলির শতরানের প্রশংসা করার পাশাপাশি দলের বোলারদেরও বাহবা জানাতে ভোলেননি রোহিত। তিনি বলেন, “আমরা বল হাতে ভালো পারফর্ম করেছিলাম। আমরা জানতাম উইকেট পরের দিকে স্লো হয়ে যেতে পারে। তবে দলের ব্যাটারদের উপর আস্থা রেখেছিলাম। আমি স্পিনারদের বিশেষ কৃতিত্ব দিতে চাই। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজারা প্রত্যেকেই সেরা পারফর্ম করেছে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *