‘এতদিন মহাকুম্ভে গরিবরা আসত, এবার তো…’ পুণ্যস্নান সেরেই বেফাঁস মন্তব্য অক্ষয়ের – Bengali News | Bollywood actor akshay kumar takes a holy dip ahead of mahashivratri
এবারের মহাকুম্ভ যেন তারকার মেলা। সাধারণ মানুষের সঙ্গে তালে তাল মিলিয়ে দেশ-বিদেশের সেলিব্রিটিরও এবার হাজির মহাকুম্ভের পুণ্যস্নানে। কেউ আসছেন জীবনকে নতুন দিশায় নিয়ে যাওয়ার শুভ সূচনার জন্য, তো কেউ আসছেন আধ্যাত্মিক মননকে সমৃদ্ধ করতে। এবার সেই পথেই পা দিলেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়। সম্প্রতি মহাকুম্ভে পৌঁছে সঙ্গমে পুণ্যস্নান সারলেন অক্ষয়। সাদা পোশাকে সঙ্গমের জলে দাঁড়িয়েই সারলেন সূর্যপ্রণাম।
বলিউডের বক্স অফিসে ইদানিং অক্ষয় ম্যাজিক ফিকে। হাজার চেষ্টা করেও, অক্ষয়ের ছবি মুখ থুবরে পরছে বার বার। সম্প্রতি সিনেমার পাশাপাশি অক্ষয়ের কণ্ঠে শোনা গিয়েছে, শিব ভক্তির গানও। আর এবার কপাল ফেরাতে মহাকুম্ভে পৌঁছলেন তিনি।
পুণ্যস্নান সেরে উঠে অক্ষয় সংবাদ মাধ্যমকে জানালেন, খুব আনন্দ পেয়েছি। দারুণ ব্যবস্থাপনা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ এত সুন্দর ব্যবস্থা করার জন্য।
Akshay Kumar takes a holy dip in Sangam, Mahakumbh, Prayagraj 🚩 pic.twitter.com/Vda1E34dkG
— Keh Ke Peheno (@coolfunnytshirt) February 24, 2025
অক্ষয় আরও জানালেন, ২০১৯ সালে মহাকুম্ভে তো সাধারণ মানুষ শুধু একটা পুঁটলি নিয়ে আসতেন। আর এবারের মহাকুম্ভে আম্বানি, আদানি, বড় বড় তারকাও আসছে। একেই বলে মহাকুম্ভ। যোগিজি দেখিয়ে দিল, কাকে মহাকুম্ভ বলে!
অক্ষয়ের এই মন্তব্যেকে মোটেই ভালো চোখে দেখছে না নেটপাড়া। অনেকের কথায়, পুঁটলি শব্দটি ব্যবহার করে আসলে গরীবদের কটাক্ষ করেছেন অক্ষয়। অনেকের মতে, ঈশ্বরের কাছে সবাই সমান। এটা হয়তো অক্ষয় ভুলতে বসেছেন।