Hypersonic weapon: নিজেদের দমে 'হাইপারসনিক যুগে' ঢুকে পড়ল ভারত - Bengali News | India enters in hypersonic age with making hypersonci engine in its country - 24 Ghanta Bangla News
Home

Hypersonic weapon: নিজেদের দমে ‘হাইপারসনিক যুগে’ ঢুকে পড়ল ভারত – Bengali News | India enters in hypersonic age with making hypersonci engine in its country

Spread the love

১২০ সেকেন্ডের ঝঞ্ঝা। বা বলা ভাল ১২০ সেকেন্ডের হাইপারসনিক এন্ট্রি। ভারতের হাতে এল হাইপারসনিক অস্ত্র বহনের জন্য স্ক্যামজেট কমবাস্টার। সোজা কথায় বলতে গেলে হাইপারসনিক অস্ত্র বহনের জন্য প্রয়োজনীয় ইঞ্জিন। ১২০ সেকেন্ড বা ২ মিনিট ধরে ফুল লোডে ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষার পর ঘোষণা করা হলো, হাইপারসনিক এজে ঢুকে পড়েছে ভারত। অর্থাৎ দেশ এখন ঘরে তৈরি ইঞ্জিন দিয়েই হাইপারসনিক অস্ত্র হামলায় সক্ষম। অন্য কারও মুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন নেই।

জানুয়ারি মাসে বেঙ্গালুরুতে প্রথমবার এই ইঞ্জিনের পরীক্ষা হয়। তারপর আরও কয়েক ধাপে ইঞ্জিনের কার্যকারিতা খতিয়ে দেখেন বিজ্ঞানীরা। অবশেষে নিজেদের মিশনে সফল হল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও। এই ইঞ্জিন তৈরিতে বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল ডিআরওডিও। প্রতিরক্ষা বিজ্ঞানীরা বলছেন, হাইপারসনিক অস্ত্র নিয়ে হামলা করতে যেমন ইঞ্জিন প্রয়োজন তার প্রযুক্তি খুব বেশি দেশের হাতে নেই। ডিআরডিও-র এক অবসরপ্রাপ্ত বিজ্ঞানী বিষয়টা ব্যাখ্যা করে বললেন, হাইপারসনিক অস্ত্র ফায়ার করার সময় ইঞ্জিনের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায়। আবার টার্গেট হিট করার সময় সেই তাপমাত্রা নিমেষে কম করতে হয়। স্ক্যামজেট কমবাস্টার সেই কঠিন কাজটাই করে।

এই খবরটিও পড়ুন

আপনাদের মনে থাকতে পারে, গত বছর অক্টোবরে খুব গোপনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল ভারত। তা ছিল আমেরিকা, রাশিয়া ও চিনের সঙ্গে পাল্লা দেওয়ার মতো। কেননা ভারতের এই অস্ত্র জল, স্থল ও আকাশ থেকে হামলায় সক্ষম। ৪৮০ কেজির বিস্ফোরক নিয়ে হামলা করতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন হাইপারসনিক অস্ত্রের সঙ্গে শক্তিশালী ইঞ্জিন যোগ হলে তার ক্ষমতা অনেকটা বেড়ে যায়। দুনিয়ার অন্যতম শক্তিশালী হাইপারসনিক মিসাইল তৈরির কাজ চালাচ্ছে ভারত। বিজ্ঞানীরা বলছেন, ব্রহ্মস শক্তি তৈরির হওয়ার আগেই তার ইঞ্জিন তৈরি করে কাজ এগিয়ে রাখল ডিআরডিও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *