ভারতের ‘ব্ল্যাক ম্যাজিকের রাজধানী’র রহস্য ও ইতিহাস
প্রথমে পৌঁছে যাই মায়ংয়ে। গুয়াহাটি থেকে গাড়িতে ঘণ্টাখানেকের পথ। রাস্তার দু’ধারে সবুজ মাঠ। মাঝেমধ্যে জঙ্গল। তার পরে হঠাৎই সামনে চোখে পড়ে ছোট্ট একটি গ্রাম। দেখে বোঝার উপায় নেই, এই শান্ত জনপদকে ঘিরে এত রহস্য। ‘মায়ং’ নামটিও কম কৌতূহলের নয়। কেউ বলেন, সংস্কৃত ‘মায়া’ থেকেই এই নাম। আবার কারও মতে, এখানে একসময় বসবাসকারী মাইবং বা মিয়ং জনগোষ্ঠীর নাম থেকেই এসেছে ‘মায়ং’।