Trinamool Leader: বাড়িতে ঢুকে পর পর কোপ, চলল গুলি! আশঙ্কাজনক অবস্থায় আরজি করে ভর্তি তৃণমূল নেতা - Bengali News | Trinamool Congress leader admitted to RG Kar Medical College in critical condition - 24 Ghanta Bangla News
Home

Trinamool Leader: বাড়িতে ঢুকে পর পর কোপ, চলল গুলি! আশঙ্কাজনক অবস্থায় আরজি করে ভর্তি তৃণমূল নেতা – Bengali News | Trinamool Congress leader admitted to RG Kar Medical College in critical condition

Spread the love

হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা Image Credit source: TV 9 Bangla

বসিরহাট: বসিরহাটে যুব তৃণমূল নেতাকে কোপ। হামলার পর ৫ রাউন্ড গুলি চালিয়ে পালাল দুষ্কৃতীরা। জমি দখলে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে আব্দুল কাদের মোল্লা নামে ওই তৃণমূল নেতাকে এলোপাথাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা বসিরহাট থানার বাঁশঝাড়ি এলাকায়। 

আক্রান্ত নেতার অভিযোগ, কিছুদিন আগে বাঁশঝাড়ি এলাকায় একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টা হচ্ছিল। তিনি বাধা দেন। স্থানীয় পঞ্চায়েতের সদস্যের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি প্রতিবাদ করেন। যাঁরা জমি দখল করার চেষ্টা করছিল তাঁরাই এই হামলার পিছনে রয়েছেন বলে মনে করছেন তিনি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ১০ থেকে ১২ জনের একটি দুষ্কৃতী দল আব্দুলের বাড়িতে হানা হেয়। আব্দুল-সহ তাঁর মা , স্ত্রী ও ছয় বছরের বাচ্চাকে বেধড়ক মারধর করে। 

ওই সময়েই আব্দুলকে ধারাল অস্ত্র দিয়ে পর পর কোপ মারা হয় বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচিতে ততক্ষণে বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। প্রতিবেশীরা ছুটে আসে। ভিড় দেখেই জনতাকে ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *