Kash Patel: FBI চালাবেন কাশ পটেল, ভারতীয় বংশোদ্ভূতেই আস্থা ট্রাম্পের - Bengali News | Donald Trump Loyalist, Indian Origin Kash Patel Recruited as New FBI Director - 24 Ghanta Bangla News
Home

Kash Patel: FBI চালাবেন কাশ পটেল, ভারতীয় বংশোদ্ভূতেই আস্থা ট্রাম্পের – Bengali News | Donald Trump Loyalist, Indian Origin Kash Patel Recruited as New FBI Director

Spread the love

ওয়াশিংটন: ভারতীয় বংশোদ্ভূতের উপরই আস্থা ট্রাম্পের। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-র ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হল ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ পটেল বা কাশ পটেলকে। প্রেসিডেন্ট ঘনিষ্ঠ কাশের নিয়োগ নিয়ে বিরোধী ডেমোক্রাটদের আপত্তি থাকলেও, ৫১-৪৯ ভোটে জয়ী হয় রিপাবলিকানদের পছন্দের প্রার্থী কাশ পটেল। সেনেটের তরফেও তাঁর নিয়োগে সম্মতি জানানো হয়েছে।

এই নিয়ে ট্রাম্পের আমলে দুই ভারতীয় বংশোদ্ভূত গুরুত্বপূর্ণ দুই পদে জায়গা পেলেন। এর আগেই ট্রাম্প গোয়েন্দা প্রধান হিসাবে নিয়োগ করেছেন তুলসী গ্যাবার্ডকে। এবার কাশের নাম সুপারিশ এবং রিপাবলিকানদের এক বাক্য়ে ট্রাম্পের সেই কথা মেনে নেওয়াতেই বোঝা যাচ্ছে দলে ট্রাম্পের জোর কতটা।

মা-বাবা ভারত থেকে আমেরিকায় গিয়ে সংসার পেতেছিলেন। নিউ ইয়র্কেই জন্ম কাশ পটেলের। ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীনও একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে ছিলেন কাশ পটেল। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাউন্টার টেররিজম বিভাগের সিনিয়র ডিরেক্টর থেকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব হিসাবেও দায়িত্ব পালন করেছেন কাশ।

ট্রাম্প ঘনিষ্ঠ হিসাবে পরিচিত কাশ পটেলকে ঘিরে অনেক বিতর্কও রয়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েই ক্যাপিটল হামলায় জড়িত ১৫০০ অপরাধীর সাজা মকুব করে দেন ট্রাম্প। তার এই সিদ্ধান্তকে সমর্থন করেই বিতর্কের মুখে পড়েন কাশ।

এদিকে, ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে এফবিআই-তেও উথাল-পাতাল চলছে। একাধিক এফবিআই এজেন্ট চাকরি খুইয়েছেন। বহুজনের পদোন্নতির বদলে পদে অবনতি হয়েছে। মূলত যারা ২০২০ সালে ট্রাম্পের নির্বাচনে ফলাফল বদলের চেষ্টা এবং ক্যাপিটল হিলে হামলাকারীদের বিরুদ্ধে তদন্তের দায়িত্বে ছিলেন, তাদেরই চাকরি খোয়াতে হয়েছে। ৯ এফবিআই এজেন্ট বিচার বিভাগের বিরুদ্ধে মামলাও করেছেন।

এবার এফবিআই-র শীর্ষকর্তা হিসাবে ট্রাম্প ঘনিষ্ঠ কাশ পটেলকে নিয়োগ করায় এফবিআই-র কাজে আরও হস্তক্ষেপ করা হবে, এমনটাই আশঙ্কা বিরোধী সহ অনেকের। ডেমোক্রাটিক সেনেটর ডিক ডারবিন বলেন যে কাশ পটেলকে এফবিআই প্রধান হিসাবে নিয়োগ রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপর্যয় ঘটাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *