'আজ আর বলতে লজ্জা নেই', প্রেম জীবনের কোন রহস্য ফাঁস করলেন বাবুল? - Bengali News | Babul supriya secretly opens up on first love his life interesting story - 24 Ghanta Bangla News
Home

‘আজ আর বলতে লজ্জা নেই’, প্রেম জীবনের কোন রহস্য ফাঁস করলেন বাবুল? – Bengali News | Babul supriya secretly opens up on first love his life interesting story

Spread the love

বাবুল সুপ্রিয়, নামটা শুনলেই প্রেম, ভালবাসার একগুচ্ছ গান ভেসে আসে। ‘কাহো না পেয়ার হ্যায়’…. থেকে শুরু করে ‘চোখ তুলে দেখোনা কে এসেছে…’, এমনই বহু হিট গান তাঁর ঝুলিতে। তবে ইদানিং প্লেব্যাক করতে তাঁকে বেশি দেখা যায় না, কারণ হিসেবে TV9 বাংলাকে বাবুল বললেন, “এখন একটা গান বহু জনকে দিয়ে গাওয়ানো হয়, শেষে কারটা প্রকাশ পাবে জানা যায় না। বহু হিট গান পেয়েছি , সিনিয়র হিসেবে খারাপ লাগে। তবে আমি একদম বলব না বেছে গাইছি, সব রকম গান করতে ভালবাসি।”

তবে প্রেম দিবস উপলক্ষে তাঁর নতুন অ্যালবামের গান প্রকাশ পেয়েছে, নাম ‘শুধু তোমারই জন্য’…। সেই গানের ভিডিয়োতে আবার দেখা যাচ্ছে তাঁর স্ত্রী সন্তানকে। বন্ধু উপল ও থাকছেন সঙ্গে। প্রেমের গানের কথা উঠতেই বাবুল সুপ্রিয়র জীবনের প্রথম প্রেম নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন।

বেশ ছোট তখন, সেই বময় স্কুলের টিচারের মেয়ের প্রেমে পড়েন তিনি, এখনও তাঁর কথা বলতে গিয়ে চিকচিক করে ওঠে তাঁর চোখ। তিনি জানান, ভ্যাবলার মতো তাকিয়ে থাকতেন তিনি। হেব্বি লাগতো সেই মেয়েকে। সাউথ ইন্ডিয়ন সেই তন্ত্র চুলের ছাঁটাই ছিল দারুণ, নাকে ছোট্ট নাকছাবি, সঙ্গে কানে ছুট্ট ঝোলা দুল, সেই প্রথম ভাললাগা। দ্বিতীয়টা ভয়ঙ্কর, ক্লাস টিচারের প্রেমে পড়েছিলেন। তাতে আজ আর বলতে লজ্জা নেই। অনেকেই এলিগেন্ট সুন্দরী টিচারের প্রেমে পড়েন। এর পর বহু প্রেম এসেছে। এখন স্ত্রীর প্রেমের রয়েছেন। স্ত্রীর হাতের কফি না হলে চলে না। ওটাই এখন তাঁর চার্জ বুস্টার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *