Narendra Modi Live: মোদীর মুখে খেলার কথা, ‘এটা তো শুধু ট্রেলার’, কালনার সভা থেকে হুংকার প্রধানমন্ত্রীর
ভোট প্রচারে আজ ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালনায় জনসভা করছেন তিনি। ১৫ প্রার্থীর সমর্থনে জনসভা করছেন তিনি। বাংলায় ভাষণ শুরু করলেন তিনি। মা সর্বমঙ্গলা ও ১০৮ শিবমন্দিরকে প্রণাম মোদীর। তিনি বলেন, “আপনাদের ভালবাসায় আমি আপ্লুত। প্রত্যেক বারই আপনারা ভিড়ের রেকর্ড ভেঙে দিচ্ছেন। এটা শুধু একটা ট্রেলার।” আজ সভা থেকে ফের তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন মোদী।