ক্ষমতা প্রয়োগ করে শুভেন্দুর সাসপেনশন প্রত্যাহারের করুন, বোসকে চিঠি সুকান্তর - 24 Ghanta Bangla News
Home

ক্ষমতা প্রয়োগ করে শুভেন্দুর সাসপেনশন প্রত্যাহারের করুন, বোসকে চিঠি সুকান্তর

বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীসহ ৪ বিজেপি সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে রাজ্যপালকে চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার চিঠিতে রাজ্যপালকে সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। ওদিকে রাজ্য সভাপতি হিসাবে বিদায়বেলায় শুভেন্দুর হয়ে সুকান্তর এই চিঠির নানা তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

রাজ্যপালকে দেওয়া চিঠিতে সুকান্তবাবু লিখেছেন, ‘অধিবেশনের শালীনতা বজায় রাখা দরকার বলে আমি মনে করি। কিন্তু এটা উদ্বেগের যে যে বিধায়করা বাংলার মানুষের কথা তুলে ধরেন তাঁদেরই বারবার সাসপেন্ড করেন স্পিকার। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পরামর্শ দিতে আপনাকে অনুরোধ করছি। বিরোধী দলনেতাসহ বাকিদের উপর থেকে দ্রুত সাসপেনশন প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানাচ্ছি।’

সোমবার রাজ্য বিধানসভায় রাজ্যে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর ওপর চরমপন্থী ইসলামিদের বিধিনিষেধ আরোপ নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনতে চায় বিজেপি। অভিযোগ সেই প্রস্তাব পাঠও করতে দেওয়া হয়নি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। এর প্রতিবাদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দু অধিকারীসহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। অভিযোগ, তখন নিজের হাতে থাকা কাগজ স্পিকারের উদ্দেশে ছুড়ে মারেন শুভেন্দুবাবু। এর পর শুভেন্দু অধিকারীসহ ৪ বিজেপি বিধায়ককে ১ মাসের জন্য সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

কিন্তু শুভেন্দুর হয়ে সুকান্তর এই চিঠির নানা তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নতুন রাজ্য বিজেপি সভাপতি ঘোষণা হওয়া এখন সময়ের অপেক্ষা। আর সূত্রের খবর এবার রাজ্য বিজেপি সভাপতি হতে পারেন শুভেন্দু অধিকারী বা তাঁর শিবিরের কেউ। তাই কি বিদায়বেলায় সখ্যের বার্তা দিতে শুভেন্দুবাবুর সাসপেনশন প্রত্যাহারের দাবিতে রাজ্যপালকে চিঠি দিলেন সুকান্ত?

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *