PM Modi: কাতারের আমিরকে স্বাগত জানাতে বিমানবন্দরে মোদী – Bengali News | PM Narendra Modi receives ‘Brother’ Emir Of Qatar at airport
কাতারের আমিরকে স্বাগত জানাতে নিজেই বিমানবন্দরে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি: তিনি বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের মধ্যে একেবারে প্রথম সারিতে। তাঁর বাগ্মিতায় মুগ্ধ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতিথি পরায়ণতার অন্য এক ছবি দেখা গেল। ভারতে আসা কাতারের আমিরকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছে গেলেন মোদী। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে আলিঙ্গন করে বিমানবন্দরে স্বাগত জানান। কাতারের আমিরকে ‘ভাই’ বলে সম্বোধন করে নিজের এক্স হ্যান্ডলে সেই ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
২ দিনের সফরে সোমবার ভারতে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। আগামিকাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।
এই খবরটিও পড়ুন
Went to the airport to welcome my brother, Amir of Qatar H.H. Sheikh Tamim Bin Hamad Al Thani. Wishing him a fruitful stay in India and looking forward to our meeting tomorrow.@TamimBinHamad pic.twitter.com/seReF2N26V
— Narendra Modi (@narendramodi) February 17, 2025
