মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার প্রশ্ন কেমন হল? অঙ্কের মতো ‘কঠিন’? জানালেন শিক্ষকরা, বাংলার মুখ
অঙ্কের মতো মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে ‘প্যাঁচ’ থাকল না। বরং ইতিহাস পরীক্ষার প্রশ্ন যথেষ্ট সোজা হয়েছে বলে জানালেন শিক্ষকরা। তাঁদের বক্তব্য, ঠিকমতো টেস্ট পেপার প্র্যাকটিস করে যে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিয়েছে, তাদের কোনও অসুবিধা হবে না। সব জানা জিনিস থেকেই প্রশ্ন করা হয়েছে। সেই পরিস্থিতিতে স্বভাবতই ভালো নম্বর উঠবে বলে আশাপ্রকাশ করেছেন তাঁরা। দক্ষিণ ২৪ পরগনার নঙ্গী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক প্রশান্ত মাজির কথায়, ‘প্রশ্ন একদম ঠিকঠাক হয়েছে। খুব সহজ হয়েছে।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ছোট এক নম্বরের প্রশ্ন, দুই বা চার নম্বরের প্রশ্নও খুব ভালো করা হয়েছে। একইভাবে আট নম্বরের যে বড় প্রশ্ন (একটি লিখতে হয়) থাকে, সেগুলিও অনায়াসে লিখতে পারবে পড়ুয়ারা।
ইতিহাস পরীক্ষা কেমন হল? পরীক্ষার্থীরা কী বলছে?
সেই উত্তরটা পরীক্ষা শেষ হওয়ার পরে পড়ুয়াদের মুখে থাকা চওড়া হাসি থেকেই বোঝা গিয়েছে। তারইমধ্যে নঙ্গী হাইস্কুলের ছাত্র ঈশান হাজরা জানিয়েছে, ইতিহাস প্রশ্ন ভালো হয়েছে। যেমন প্রস্তুতি নিয়ে গিয়েছিল, সেরকমই প্রশ্ন এসেছে। তাই ইতিহাসে ভালো নম্বর ওঠার বিষয়ে আশাপ্রকাশ করেছে নঙ্গী হাইস্কুলের ছাত্র।
(বিস্তারিত পরে আসছে)