বড়সড় ভূমিকম্প, থরথরিয়ে কেঁপে উঠল দিল্লি ও আশেপাশের এলাকা - Bengali News | Strong tremors of earthquake felt in delhi adjoining areas - 24 Ghanta Bangla News
Home

বড়সড় ভূমিকম্প, থরথরিয়ে কেঁপে উঠল দিল্লি ও আশেপাশের এলাকা – Bengali News | Strong tremors of earthquake felt in delhi adjoining areas

Spread the love

নয়া দিল্লি: বড় ভূমিকম্প। থরথরিয়ে কেঁপে উঠল রাজধানী দিল্লি। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। কম্পন টের পাওয়া যায় দিল্লি সংলগ্ন এলাকাগুলি সহ উত্তর ভারতে। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ৪ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল দিল্লির কাছেই ছিল। ভূপৃষ্ট থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

জানা গিয়েছে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়, তবে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ভোরবেলাই বহু মানুষ ভয়ে-আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন। এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ভূমিকম্পে কেঁপেছে দিল্লি। সিসমিক জোন-৪ এ অবস্থিত হওয়ায়, মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা থাকে দিল্লিতে। আজকের ভূমিকম্পটি মাঝারি মাত্রার ছিল।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *