Shubman Gill: ইংল্যান্ডের বিরুদ্ধে ধামাকা করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ডের মুখে শুভমন গিল - Bengali News | Shubman Gill Needs 413 Runs In ICC Champions Trophy To Become Quickest Player In World To Score 3000 ODI Runs - 24 Ghanta Bangla News
Home

Shubman Gill: ইংল্যান্ডের বিরুদ্ধে ধামাকা করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ডের মুখে শুভমন গিল – Bengali News | Shubman Gill Needs 413 Runs In ICC Champions Trophy To Become Quickest Player In World To Score 3000 ODI Runs

Spread the love

সদ্য ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতেছে ভারত। তিন ম্যাচের সিরিজে ইংল্য়ান্ডকে ক্লিনসুইপ করেছেন রোহিতরা। জোড়া স্বস্তির বিষয়, ক্যাপ্টেন রোহিত শর্মা রানে ফিরেছেন। সেঞ্চুরি করেছেন তিনি। তেমনই শেষ ওয়ান ডে ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন বিরাট কোহলিও। ধারাবাহিক ভালো খেলেছেন শ্রেয়স আইয়ার। তবে আর এক জনের কথাও ভুললে চলবে না। ভাইস ক্যাপ্টেন শুভমন গিল। প্রথম ওয়ান ডে-তে ৮৭, এরপর ৬০। শেষ ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি। প্রথম বার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে ভাইস ক্যাপ্টেন। পাশাপাশি বড় রেকর্ডের সামনেও ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিল।

ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ সেরার পুরস্কারও জিতে নিয়েছিলেন শুভমন গিল। আমেদাবাদে কেরিয়ারের ৫০ তম ওডিআইতে নেমেছিলেন। আর সেই ম্যাচেই সেঞ্চুরি। ওয়ান ডে কেরিয়ারে ৫০টি ম্যাচে ২৫৮৭ রান করেছেন শুভমন। সাতটি সেঞ্চুরি। এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। হাফসেঞ্চুরি করেছেন ১৫টি। ব্যাটিং গড় ৬০-এর উপর।

তৃতীয় ওয়ান ডে-তে সেঞ্চুরির ইনিংসে দ্রুততম হিসেবে ২৫০০ রান পেরিয়ে গিয়েছেন শুভমন। তাঁর সামনে এ বার বিশ্বের দ্রুততম হিসেবে ৩ হাজার রানের মাইলফলকে পৌঁছনোর সুযোগ। এই রেকর্ড আপাতত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাসিম আমলার দখলে। তিনি ৫৭ ইনিংসে ৩ হাজারের মাইলফলকে পৌঁছেছিলেন। শুভমন গিলের কাছে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই এই রেকর্ড ভেঙে দেওয়ার।

এই খবরটিও পড়ুন

কেরিয়ারে ৫০ ওডিআই ম্যাচে ৫০ ইনিংসে শুভমনের রান ২৫৮৭। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে উঠলে ভারত মোট পাঁচটি ম্যাচ খেলবে। শুভমন যে ছন্দে রয়েছেন, তাতে ৪১৩ রান অপ্রত্যাশিত নয়। পাঁচ ম্যাচে এই রান করতেই পারেন। এরপরও একটা ইনিংস তাঁর হাতে থাকবে। শুভমন যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ ম্যাচেই পারেন তা হলে ৫৫ ইনিংসে দ্রুততম হিসেবে ৩ হাজারে পৌঁছবেন। হাসিম আমলার পাশাপাশি ছাপিয়ে যাবে শেই হোপ, ফখর জামান, ইমাম উল হক ও বাবর আজমকেও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *