তাঁতে বোনা মেখলায় বদলেছে গ্রামের অর্থ-চিত্র
বাসুদেব ভট্টাচার্য, ময়নাগুড়ি
গ্রামে ঢুকলেই শোনা যায় খট খট শব্দ। একটি বা দু’টি নয়, অন্তত ৫০টি বাড়ি থেকে ওই শব্দ ভেসে আসে। খাতায়কলমে ওই গ্রামের নাম কাদোরবাড়ি। তবে খট খট শব্দের কারণে বর্তমানে লোকমুখে গ্রামের নাম হয়ে গিয়েছে ‘তাঁতিপাড়া’। হবে না-ই কেন? এতগুলো পরিবার হাতে তাঁত বুনে রুটিরুজির বিকল্প উপায় খুঁজে পেয়েছে যে।