Abhishek Banerjee: ‘বাজেট পুরো ফাঁকা কলসির মতো’, পুরো বাজেট খতিয়ে পড়ে পয়েন্ট ধরে ধরে বোঝালেন অভিষেক – Bengali News | Abhishek banerjee ‘Budget is like an empty pitcher’, Abhishek pointed out
অভিষেক বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla
কলকাতা: সাতগাছিয়ায় সেবাশ্রয় শিবিরে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেন অভিষেক, বলেন গোটাটাই ভাঁওতা। কী বললেন অভিষেক, পড়ুন…
KEY HIGHLIGHTS
- গঙ্গাসাগরে নতুন ব্রিজের কথা বলা হয়েছে। পথশ্রীর জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। PWD-র জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।
- উত্তরের জেলাগুলোর জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফে চা বাগানের জন্য, পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জন্য ৭০০-৮০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
- কেন্দ্র সরকারের বাজেট ভাঁওতা ছাড়া কিছু নয়। বলছে, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করলে, বছরে কোনও ইনকাম ট্যাক্স লাগবে না। বছরে ১২ লক্ষ টাকা আয় মানে, মাসে তাঁর বেতন ১ লক্ষ টাকা। যে মাসে ১ লক্ষ টাকা আয় করে, তাঁকে তো জিনিসপত্র কিনতে হয়, তাঁকে চা খেতে দুধ-চিনি-চা পাতা সবই কিনতে হয়। জল ছাড়া সবেতেই জিএসটি। তাঁকে জিএসটি বাবদে ৯৮ হাজার টাকা দিতে হচ্ছে। আমি তো আমার ডেটা সোর্স লোকসভার স্পিকারের কাছে জমা দিয়েছি। এরপরও টোল ট্যাক্স, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স রয়েছে, সার্চ চার্জ রয়েছে। মুদ্রাস্ফিতি যেভাবে বাড়ছে, বছরে ৬ শতাংশ করে বাড়লে, তিন বছরে ১৮ শতাংশ।
- বাজেট পুরো ফাঁকা কলসির মতো। ফাঁকা কলসির আওয়াজ বেশি। বাংলার জন্য কী বরাদ্দ করেছে? আমি যদি রাজনৈতিকভাবে দেখি, বিজেপির ১২ জন সাংসদ রয়েছে বাংলায়, বিহারেও ১২ জন সাংসদ রয়েছেন। বিহারকে এত কোটি কোটি বরাদ্দ, বাংলাকে কেন বঞ্চনা? বাংলা মাথা নত করেনি বলে?