Valentine's Day Gifts, Investments: ভ্যালেন্টাইন্স ডে-তে আপনার ভালবাসার মানুষকে দিন এই উপহার, শুরু করুন বিনিয়োগ, এক ঢিলে দুই পাখি... - Bengali News | Valentine's Day: Financial Gifts For Your Loved Ones FD, PPF, Mutual Funds and Share Market - 24 Ghanta Bangla News
Home

Valentine’s Day Gifts, Investments: ভ্যালেন্টাইন্স ডে-তে আপনার ভালবাসার মানুষকে দিন এই উপহার, শুরু করুন বিনিয়োগ, এক ঢিলে দুই পাখি… – Bengali News | Valentine’s Day: Financial Gifts For Your Loved Ones FD, PPF, Mutual Funds and Share Market

Spread the love

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালবাসার দিন। আর মানুষ বলে, ভালবাসার প্রকাশ নাকি কখনও মুখের ভাষায় করা যায় না। সেই কারণেই ভালবাসার দিনে কেউ গোলাপের তোড়া দিয়ে, কেউ ক্যান্ডেল লাইট ডিনার করে, কেউ ঘড়ি বা দামি উপহার দিয়ে নিজের ভালবাসা ব্যক্ত করে। কিন্তু ভালবাসার দিনে নিজের ভালবাসার জন্য নতুন কোনও বিনিয়োগের উপায় করে দেওয়াও যে ভালবাসা প্রকাশের একটা পন্থা হতে পারে, তা অনেকেই বুঝে উঠতে পারে না। কিন্তু হাতে সময় যখন আছে, তখন নিজের ভালবাসার মানুষটির জন্য উন্মোচন করে দিন না বিনিয়োগের নতুন একটা দিগন্ত।

ভালবাসার দিনে ভালবাসার মানুষকে উপহার দেওয়া অনেক কিছু রয়েছে। কিন্তু ১৪ ফেব্রুয়ারি ভালবাসার মানুষের জন্য একটা ফিক্সড ডিপোজিট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), মিউচুয়াল ফান্ডে এসআইপি বা শেয়ারে বিনিয়োগ শুরু করে দিতেই পারেন। আর আজকাল, ইন্টারনেটের যুগে খুব দ্রুত যে কোনও বিনিয়োগ করা যেতে পারে। সেই বিনিয়োগ আপনি করতে পারেন আপনার কাছের মানুষটির জন্য।

ফিক্সড ডিপোজিট

মানুষ আজও টাকা জমানোর কথা ভাবলে প্রথমেই ভাবে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের কথা। ফলে আপনার ভালবাসার মানুষদের জন্য উপহার হিসাবে অবশ্যই একটা নতুন ফিক্সড ডিপোজিট খুলে দিতে পারেন।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড

ভারতের জনসাধারণের কাছে আজকের দিনেও পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটু বিশ্বাসযোগ্য বিনিয়োগের বিকল্প। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের রিটার্ন এখন বার্ষিক ৭.১ শতাংশ। বছরে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা কেউ তার পাবলিক প্রভিডেন্ট অ্যাকাউন্টে জমা করতে পারে।

মিউচুয়াল ফান্ড

করোনাকালের পর গত কয়েক বছরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ উত্তরোত্তর বেড়েছে। ভারতীয়রা ভরসা দেখিয়েছে এসআইপির প্রতি। মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে বিনিয়োগ করার সবচেয়ে ভাল দিক হল এতে একটা নিয়ম মেনে বিনিয়োগ করা যায়। আর অনেক কম টাকাও কেউ যদি নিয়ম মেনে অনেকদিন ধরে বিনিয়োগ করতে পারে তাহলে কম্পাউন্ডিংয়ের যে সুবিধা সে পাবে, তাতে যখন সে বিনিয়োগ তুলবে তখন অনেক টাকাই সে রিটার্ন হিসাবে পাবে। আর বিশেষজ্ঞরা বলে থাকেন বাজারের অবস্থা যাই হোক না কেন, এসআইপির মাধ্যমে বিনিয়োগ শুরু করার কোনও নির্দিষ্ট সময় হয় না।

শেয়ারে বিনিয়োগ

ভালবাসার মানুষের জন্য আপনি বিনিয়োগ করতে পারেন শেয়ারেও। তবে শেয়ারে বিনিয়োগ আগের ৩ রকম বিনিয়গের তুলনায় সবচেয়ে কঠিন, কারণ কোনও সংস্থার শেয়ারে বিনিয়োগের জন্য সেই সংস্থা সম্পর্কে অনেক কিছু পড়াশোনা করতে হয়। তবে, সঠিক সময়ে সঠিক সংস্থার শেয়ারে বিনিয়োগ করলে যে রিটার্ন আপনি পাবেন, তা অঙ্কের বিচারে অনেক বেশি হতে পারে বাকি ৩ বিনিয়োগের তুলনায়।

এতে কী লাভ হবে আপনার?

যে কোনও রকম বিনিয়োগেই একটা আর্থিক লাভ থাকে। আজ বিনিয়োগ শুরু করলে ১৫ বা ২০ বছরে পর যখন সেই বিনিয়োগ আপনি বা আপনার ভালবাসার মানুষ বিক্রি করবেন তখন অনেক রিটার্ন পাবেন আপনি।

এ ছাড়াও আরও একটা লাভ হবে আপনার। জীবনের আগামীতে আপনিই যে আপনার সঙ্গীর ভরসার কাঁধ, সেটাও প্রমাণ হয়ে যাবে আপনার এই দূরদৃষ্টিতে। এতে আপনার সম্পর্ক আরও শক্তপোক্ত, দীর্ঘস্থায়ী হবে। আর সেই লাভের গুড় খাবেন আপনিই।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *