Murshidabad: এক রাতে মুর্শিদাবাদের যুবকের থেকে ১৪ লক্ষেরও বেশি 'সম্পত্তি' উদ্ধার - Bengali News | Murshidabad A youth was arrested with heroin worth more than 10 lakh rupees - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: এক রাতে মুর্শিদাবাদের যুবকের থেকে ১৪ লক্ষেরও বেশি ‘সম্পত্তি’ উদ্ধার – Bengali News | Murshidabad A youth was arrested with heroin worth more than 10 lakh rupees

Spread the love

মুর্শিদাবাদ:  ৪ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকা জাল নোট-সহ গ্রেফতার ১জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে নিউ ফরাক্কা স্টেশনে। শিলিগুড়ি রেল পুলিশ DSP পারিজাত সরকার জানান গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে আটক করে নিউ ফরাক্কা রেল পুলিশ। ধৃতের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকা জাল নোট উদ্ধার করে। তদন্তের সাপেক্ষে ধৃত ওই ব্যক্তির নাম ও পরিচয় গোপন রেখেছে রেল পুলিশ।

যদিও ওই ব্যাক্তি জাল নোটগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, সেই পুর বিষয়টি তদন্ত করছে নিউ ফরাক্কা রেল পুলিশ। বুধবার সকালে ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়।

এদিকে, ১০ লক্ষ টাকারও বেশি মূল্যের হেরোইন-সহ এক যুবককে গ্রেফতার করা হয়। মুর্শিদাবাদের লালগোলা থানার পীড়তলা স্টেশন সংলগ্ন এলাকায়। ধৃতের নাম হাইদার আলি। জেরায় জানা গিয়েছে, ধৃতের বাড়ি মুর্শিদাবাদের বড়জুমলা এলাকায়।
গোপন খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ লালগোলার পীড়তলা স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায়। তাঁর কাছ থেকে ২৬৪ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *