Cristiano Ronaldo: মেসি ধ্বনি শুনে অশ্লীল অঙ্গভঙ্গি! বড় শাস্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর - Bengali News | Cristiano Ronaldo suspended for one match for obscene gesture in Saudi Pro league game - 24 Ghanta Bangla News
Home

Cristiano Ronaldo: মেসি ধ্বনি শুনে অশ্লীল অঙ্গভঙ্গি! বড় শাস্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর – Bengali News | Cristiano Ronaldo suspended for one match for obscene gesture in Saudi Pro league game

Spread the love

Cristiano Ronaldo: মেসি ধ্বনি শুনে অশ্লীল অঙ্গভঙ্গি! বড় শাস্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

কলকাতা: আশঙ্কা ছিল। সেই আশঙ্কাই সত্যি হল। সম্প্রতি সৌদি প্রো লিগের এক ম্যাচের শেষে মেজাজ হারিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এ বার তার জন্য বিরাট বিপাকে পড়লেন পর্তুগিজ তারকা। আসলে কয়েকদিন আগে আল শাবাবের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে আস নাসেরের জেতার দিন রোনাল্ডোকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে দর্শকরা ‘মেসি… মেসি…’ স্লোগান দিচ্ছিলেন। সেই ধ্বনি শুনে মেজাজ হারিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন সিআর সেভেন। আল নাসেরের ক্যাপ্টেনের তার জন্য এ বার বড় শাস্তি হল।

আর্থিক জরিমানা সহ এক ম্যাচের জন্য নির্বাসিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে সৌদি ফুটবল ফেডারেশনকে ১০ হাজার সৌদি রিয়াল (যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ২২ লক্ষ টাকার মতো) জরিমানা দিতে হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *