মায়ের মৃত্যুর পর হাতে রেজ়ার তোলেন কাঞ্চন, কোন কাজ করেছিলেন কেঁদে? - Bengali News | This is what kanchan mallick did after his mother died - 24 Ghanta Bangla News
Home

মায়ের মৃত্যুর পর হাতে রেজ়ার তোলেন কাঞ্চন, কোন কাজ করেছিলেন কেঁদে? – Bengali News | This is what kanchan mallick did after his mother died

Spread the love

৫৩ বছর বয়স অভিনেতা কাঞ্চন মল্লিকের। জীবনের ৫৩টা বসন্ত দেখে এসেছেন তিনি। ৬ মার্চ সামাজিকভাবে বিয়ে করতে চলেছেন দীর্ঘদিনের বান্ধবী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। অতীতে দু’বার বিয়ে করেছিলেন কাঞ্চন। প্রথম স্ত্রী অভিনেত্রী অনিন্দিতা দাস এবং দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে গিয়েছে তাঁর। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি সন্তানও রয়েছে। শ্রীময়ী কাঞ্চনের চেয়ে ২৬ বছরের ছোট। এ সব কিছু নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে ওঠে। কিন্তু কাঞ্চনের জীবন মোটেই সুখকর ছিল না শুরু থেকে। নানা ঘাত-প্রতিঘাত অতিক্রম করে বিনোদন জগতে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তিনি। সেই লড়াই দারুণ কষ্টের ছিল। বিউটি পার্লারে ম্যানেজারের কাজও করেছিলেন কাঞ্চন। তারপর তাঁর জীবনে আসে ‘জনতা এক্সপ্রেস’-এর (একদা ইটিভিতে সম্প্রচারিত) মতো নন-ফিকশন শো সঞ্চালনা করার সুবর্ণ সুযোগ। সেই শোটি তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

একটি প্লাটফর্মে নিজের জীবন সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে কাঞ্চন বলেছিলেন, “অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি। অভিনেতাদের জীবন খুবই কঠিন। আমার মনে আছে মা সদ্য মারা গিয়েছিলেন। যেদিন মা মারা গিয়েছিলেন, আমি সেদিনই শুটিংয়ে গিয়েছিলাম। একদিকে মায়ের মৃত্যুর শোক, অন্যদিকে শুটিং। হাতে তুলে নিয়েছিলাম রেজ়ার। আকাশের দিকে তাকিয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে বলেছিলাম, আমাকে ক্ষমা করে দিও তুমি। সেই দিন মাতৃ-বিয়োগের যন্ত্রণা নিয়ে লোক হাসাতে হয়েছিল আমাকে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *