IND vs ENG: টস হারের হ্যাটট্রিক রোহিতের, সামি-জাডেজা বিশ্রামে; কেমন হল ভারতের একাদশ? – Bengali News | Rohit Sharma lost toss, Jos Buttler won toss and elected to bowl first in IND vs ENG 3rd ODI
ভারত অধিনায়ক রোহিত শর্মা ও ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার।Image Credit source: PTI
কলকাতা: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আগে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজে হারাতে পারলে মেন ইন ব্লুর আত্মবিশ্বাস বাড়বে। নাগপুরের পর কটকে পরপর ২টো ম্যাচ জিতে সিরিজ মুঠোয় ভরে ফেলেছে টিম ইন্ডিয়া। ফলে আজ, বুধবার জস বাটলারদের বিরুদ্ধে রোহিত শর্মাদের নিয়মরক্ষার ম্যাচ। নাগপুরে সেঞ্চুরি মিস করেছিলেন শুভমন গিল। কটকে ভারতের প্রাপ্তি রোহিত শর্মার সেঞ্চুরি। ভারতীয় ক্রিকেট প্রেমীদের এখন কার্যত একটাই প্রার্থনা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রানে ফিরুন বিরাট কোহলি। আমেদাবাদে কি কোহলির ব্যাটে রানের ঝলক মিলবে? এই সিরিজে পরপর ৩টে ম্যাচে টস হেরেছেন রোহিত শর্মা। তৃতীয় ম্যাচেও টস জিতলেন জস বাটলার। হোয়াইটওয়াশ এড়ানোর জন্য এ বার রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন বাটলার।
টসের পর ইংল্যান্ডের ক্যাপ্টেন জানান, একাদশে আজ একটাই পরিবর্তন। জেমি ওভার্টনের জায়গায় এসেছেন টম ব্যান্টন। আর ভারতের একাদশে আজ তিন বদল। রবীন্দ্র জাডেজা ও মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর বরুণ চক্রবর্তীর কাফ মাসেলে সমস্যা রয়েছে। ফলে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও অর্শদীপ সিংকে দেখা যাবে আমেদাবাদে।
ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অর্শদীপ সিং।
এই খবরটিও পড়ুন
ইংল্যান্ডের একাদশ – ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জো রুট, জস বাটলার (অধিনায়ক), টম ব্যান্টন, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, গাস আটকিনসন, মার্ক উড, আদিল রশিদ ও সাকিব মাহমুদ।