Kakoli Ghosh Dastidar: দুর্ঘটনার কবলে কাকলির ঘোষ দস্তিদার, মাথায় চোট তৃণমূল প্রার্থীর, নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে - Bengali News | Lok Sabha Election 2024 Barasat TMC Candidate Kakoli Ghosh Dastidar reportedly injured in a road accident - 24 Ghanta Bangla News
Home

Kakoli Ghosh Dastidar: দুর্ঘটনার কবলে কাকলির ঘোষ দস্তিদার, মাথায় চোট তৃণমূল প্রার্থীর, নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে – Bengali News | Lok Sabha Election 2024 Barasat TMC Candidate Kakoli Ghosh Dastidar reportedly injured in a road accident

Spread the love

বারাসত: ভোটের মুখে দুর্ঘটনার কবলে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মধ্যমগ্রামের দিঘবেরিয়ায় বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনার কবলে পড়ে বিদায়ী সাংসদের গাড়ি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অন্য একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে তৃণমূল প্রার্থীর গাড়িতে। দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছে কাকলি ঘোষ দস্তিদার। আঘাত কতটা গুরুতর, সে বিষয়টি এখনও স্পষ্টভাবে জানা যায়নি। দুর্ঘটনার পরের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে কাকলির মাথায় আইস ব্যাগ দিয়ে শুশ্রুষা করছেন এক মহিলা নিরাপত্তাকর্মী। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তৃণমূলের বিদায়ী সাংসদকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *