Fixed Deposit: ফিক্সড ডিপোজিটেও ৯ শতাংশ হারে সুদ, কোন ব্যাঙ্কে জানেন? - Bengali News | If You Are Senior Citizen & Planning for Fixed Deposit, These are the Best Option for FD - 24 Ghanta Bangla News
Home

Fixed Deposit: ফিক্সড ডিপোজিটেও ৯ শতাংশ হারে সুদ, কোন ব্যাঙ্কে জানেন? – Bengali News | If You Are Senior Citizen & Planning for Fixed Deposit, These are the Best Option for FD

Spread the love

নয়া দিল্লি: প্রবীণ ব্যক্তিদের অবসর জীবনে আয়ের ভরসা বলতে ওই পেনশন আর ফিক্সড ডিপোজিট। বর্তমানে সকলে যেখানে এসআইপি-তে বিনিয়োগ করতে আগ্রহী, সেখানেই প্রবীণ ব্যক্তিরা কিন্তু ভরসা রাখেন ফিক্সড ডিপোজিটেই। এবার আপনার হাতে যদি মোটা অঙ্কের টাকা হাতে থাকে, তবে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। তবে কোথায় বিনিয়োগ করলে সবথেকে বেশি সুদের হার বা ইন্টারেস্ট রেট পাবেন, জানেন?

স্মল ফিন্যান্স ব্যাঙ্ক-

বর্তমানে স্মল ফিন্যান্স ব্যাঙ্কে সবথেকে বেশি সুদের হার পাওয়া যায়। প্রবীণ নাগরিকদের জন্য সবথেকে বেশি সুদের হার দেয় ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। ১০০১ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করলে, প্রবীণ নাগরিকরা ৯.৫ শতাংশ হারে সুদ পান। এছাড়া সুর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্কে ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে ৯.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়। উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ২ থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে ৯.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

এছাড়া এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্কে ১৮ মাসের মেয়াদে ফিক্সড ডিপোজিটে ৮.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ইকিউটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্কে ৮৮৮ দিনের ফিক্সড ডিপোজিটে ৮.৮৮ শতাংশ হারে সুদ পাওয়া যায়। জনা স্মল ফিন্যান্স ব্যাঙ্কে ১ থেকে ৩ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে ৮.৭৫ শতাংশ সুদ পাওয়া যায়।

প্রাইভেট ব্যাঙ্কে সুদের হার-

প্রাইভেট ব্যাঙ্কগুলিতে সাধারণত ৭.৫ শতাংশ থেকে ৮.৭৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এর মধ্যে সবথেকে বেশি সুদের হার পাওয়া যায় বন্ধন ব্যাঙ্কে। প্রবীণ নাগরিকদের জন্য ১ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে ৮.৫৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ডিসিবি ব্যাঙ্ক আবার প্রবীণ নাগরিকদের জন্য ১৯-২০ মাসের মেয়াদে ৮.৫৫ শতাংশ হারে সুদ দেয়।

অ্যাক্সিস ব্যাঙ্ক ২ বছরের কম মেয়াদে এবং ৫ থেকে ১০ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে ৭.৭৫ শতাংশ হারে সুদ দেয়। সিটি ইউনিয়ন ব্যাঙ্ক ৩৩৩ দিনের ফিক্সড ডিপোজিটে ৮ শতাংশ হারে সুদ দেয়। ফেডারেল ব্যাঙ্ক ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে ৮ শতাংশ হারে সুদ দেয়। এইচডিএফসি ব্যাঙ্কে ৪ বছর ৭ মাসের অর্থাৎ ৫৫ মাসের ফিক্সড ডিপোজিটে ৭.৯ শতাংশ সুদ দেওয়া হয়।

সরকারি ব্যাঙ্ক-

সরকারি ব্যাঙ্কে তুলনামূলকভাবে কম সুদের হার পাওয়া যায়। বর্তমানে বছরে ৭.৭৫ শতাংশ থেকে ৮ শতাংশ হারে ফিক্সড ডিপোজিটে সুদ মেলে।  পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে ৫৫৫ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটে ৭.৯৫ শতাংশ সুদ পাওয়া যায়। ব্যাঙ্ক অব মহারাষ্ট্রে ৭.৯৫ শতাংশ হারে সুদ পাওয়া যায় ৩৬৬ দিনের মেয়াদে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যথাক্রমে ৪৪৪ দিন ও ৪০০ দিনের মেয়াদে ৭.৭৫ শতাংশ সুদ পাওয়া যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *