Bolpur:ইট ভাটায় খেলতে গিয়ে লাশ হয়ে গেল দুই শিশু, ‘মালিক কোথায়?’ রাস্তা অবরোধ করে ক্ষোভে ফেটে পড়ল গোটা এলাকা - Bengali News | Two children die while playing in a brick kiln in Bolpur, angry residents block road - 24 Ghanta Bangla News
Home

Bolpur:ইট ভাটায় খেলতে গিয়ে লাশ হয়ে গেল দুই শিশু, ‘মালিক কোথায়?’ রাস্তা অবরোধ করে ক্ষোভে ফেটে পড়ল গোটা এলাকা – Bengali News | Two children die while playing in a brick kiln in Bolpur, angry residents block road

Spread the love

ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

বোলপুর: ইট ভাটার কাছে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি শিশুর। চলে গেল প্রাণ। দেহ আটকে তুমুল বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। ছুটে এল বিশাল পুলিশ বাহিনী। চাঞ্চল্যকর ঘটনা বোলপুরের বড়ডিহা গ্রামে। ইতিমধ্যেই মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বড়ডিহা গ্রামেই বাড়ি দুই শিশুর। গ্রামের পাশেই রয়েছে একটি ইট ভাটা। সেখানেই খেলতে গিয়ে ঘটে যায় ভয়াবহ ঘটনা। 

স্থানীয় সূত্রে খবর, খেলতে খেলতেই ইট ভাটার মধ্যে থাকা মাটির স্তূপে চাপা পড়ে যায় বছর সাতেকের রকি মুর্মু ও বছর আটেকের কাঞ্চন সরেন। তাঁদের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এলেও শেষ রক্ষা হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইট ভাটা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই ভিতরের পরিকাঠামো ঠিকঠাক নেই। আর তার জেরেই অকাল প্রাণ দিতে হল দুই শিশুকে। অবিলম্বে ভাটার মালিককে ঘটনাস্থলে আসার দাবি জানিয়ে বিক্ষোভও শুরু হয়ে যায়। 

মৃত্যুর পর মৃতদেহ দুটি বোলপুর সিঙি রাস্তার উপরে রেখে অবরোধও শুরু করে দেন এলাকার বাসিন্দারা। শেষে বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ। পুলিশই শেষ পর্যন্ত দেহ দু’টির ময়নাতদন্তের জন্য বোলপুুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *