মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রশ্ন কেমন হল? গ্রামার কি কঠিন হয়েছে? জানালেন শিক্ষক, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রশ্ন কেমন হল? গ্রামার কি কঠিন হয়েছে? জানালেন শিক্ষক, বাংলার মুখ

Spread the love

বাংলার মতো মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রশ্নও সহজ এল। ভালো নম্বরই উঠবে পড়ুয়াদের। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় কলকাতার পাঠভবন স্কুলের ইংরেজির শিক্ষক ভারতী চট্টোপাধ্যায় জানিয়েছেন, ছাত্র-ছাত্রীরা যেমন আশা করেছিল, তেমনই প্রশ্ন এসেছে। এমন কোনও প্রশ্ন আসেনি, যা পড়ুয়াদের কাছে অচেনা বা অজানা। ‘মর্নিং ওয়াক’ নিয়ে যে প্যারাগ্রাফ এসেছে, সেটা সহজ। ‘ফায়ার ওয়ার্ক কজিং পলিউশন’ নিয়ে রিপোর্ট রাইটিং লিখতে দেওয়া হয়েছিল। সেটাও বেশ সহজ। ‘ফায়ার ওয়ার্ক কজিং পলিউশন’ নিয়ে এডিটোরিয়াল এসেছে। তাছাড়াও যে রিপোর্ট রাইটিং এসেছে, সেটাও পড়ুয়াদের কঠিন মনে হয়নি। ‘ওয়াইল্ড লাইফ’ থেকে আনসিন প্যারাগ্রাফ এসেছে। গ্রামারের অংশেও যে যে প্রশ্ন করা হয়েছে, সেটা সহজ হয়েছে। সার্বিকভাবে যেরকম প্রশ্ন এসেছে, তাতে পড়ুয়ারা খুব খুশি। আর ভালো নম্বরও উঠবে বলে আশাপ্রকাশ করেছেন কলকাতার পাঠভবন স্কুলের ইংরেজির শিক্ষক।

তিনি জানিয়েছেন, মাধ্যমিকের আগে পাঠভবনে যেরকমভাবে পড়ানো হয়েছিল, যেরকমভাবে প্রস্তুতি নিয়েছিল পড়ুয়ারা, তাতে তাঁদের স্কুল থেকে এবার সকলেই ইংরেজিতে ভালো নম্বর পাবে। পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তের স্কুলের পড়ুয়াদের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হবে না বলে আশাপ্রকাশ করেছেন ইংরেজির শিক্ষক।

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *