ICC Champions Trophy 2025: 'এক, দো, তিন, চার, হিটম্যান শাহিন কো চৌকা মার!', ভারত-পাক মহারণের আগে ফ্যানদের ট্রেনিং দিলেন ধোনি - Bengali News | MS Dhoni hypes India vs Pakistan rivalry in ICC Champions Trophy 2025 promo, watch video - 24 Ghanta Bangla News
Home

ICC Champions Trophy 2025: ‘এক, দো, তিন, চার, হিটম্যান শাহিন কো চৌকা মার!’, ভারত-পাক মহারণের আগে ফ্যানদের ট্রেনিং দিলেন ধোনি – Bengali News | MS Dhoni hypes India vs Pakistan rivalry in ICC Champions Trophy 2025 promo, watch video

ভারত-পাক মহারণের আগে ফ্যানদের ট্রেনিং দিলেন মহেন্দ্র সিং ধোনি

কলকাতা: আর ঠিক ৮ দিন পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) বল মাঠে গড়াবে। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান উদ্বোধনী ম্যাচ খেলবে কিউয়িদের বিরুদ্ধে। পরের দিনই রয়েছে ভারতের ম্যাচ। প্রতিপক্ষ বাংলাদেশ। আর মিনি বিশ্বকাপের সবচেয়ে উত্তেজক ম্যাচ হবে ২৩ ফেব্রুয়ারি। এখন থেকেই ওই দিনটি ক্যালেন্ডারে মার্ক করে রাখতে পারেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মার ভারত এবং মহম্মদ রিজওয়ানের পাকিস্তান মুখোমুখি হবে। তার আগে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তাতাচ্ছেন ভারতীয় ফ্যানেদের। জানেন কী ভাবে?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান মেগা ম্যাচের এক প্রোমো শেয়ার করেছে স্টার স্পোর্টস। যেখানে দেখা গিয়েছে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের আগে একঝাঁক ভারতীয় ক্রিকেট প্রেমীদের স্লোগানের পাঠ পড়াচ্ছেন। মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল বলে পরিচিত। তবে ভারত-পাকিস্তানের ওই ম্যাচের প্রোমোতে ধোনিকে মোটেও কুল মেজাজে দেখা যায়নি। তিনি বেশ তেতে ছিলেন বলেই মনে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আলাদা অবতারে ধোনির সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

এই খবরটিও পড়ুন

যেখানে বেশ কয়েকটি স্লোগান শোনা যায় ধোনিকে ও ভারতের জার্সি পরা ফ্যানেদের বলতে। সেগুলি হল – ‘মাচিস কী তিল্লি, সামি উড়াও বাবর কী গিল্লি!’, ‘আসমান মে ছায়েগা, কোহলি রউফ কে ছক্কে ছুড়ায়েগা’, ‘এক, দো, তিন, চার, হিটম্যান শাহিন কো চৌকা মার!’, ‘আসমান মে কিতনে তারে? টুটেঙ্গে টিভি উনকে সারে,’ ‘আপনা নম্বর আগলা হ্যায়, ২০১৭ কা লেনা বদলা হ্যায়।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *