Narkeldanga Fire: সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুনে জ্বলছে নারকেলডাঙা, পুড়ে খাক একের পর এক ঝুপড়ি - Bengali News | Fire broke out narkeldanga kolkata, many house burnt by fire - 24 Ghanta Bangla News
Home

Narkeldanga Fire: সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুনে জ্বলছে নারকেলডাঙা, পুড়ে খাক একের পর এক ঝুপড়ি – Bengali News | Fire broke out narkeldanga kolkata, many house burnt by fire

Spread the love

ভয়াবহ আগুনে জ্বলছে নারকেলডাঙাImage Credit source: Tv9 Bangla

নারকেলডাঙা: দাউদাউ করে জ্বলছে চারপাশ। কালো ধোঁয়ায় ঢকেছে গোটা এলাকা। ফের একবার কলকাতায় ভয়াবহ আগুন। এবারের ঘটনাস্থল নারকেলডাঙার রেলকোয়ার্টার বস্তি। সম্প্রতি, মহেশতলা, গড়িয়াহাট, ট্যাংরা সহ বিভিন্ন স্থানে আগুন লাগার খবর প্রকাশ্যে এসেছিল। সেই রেশ কাটতে না কাটতেই আরও একবার আগুনের ঘটনা।

সর্বশেষ তথ্য উপরে…

  1. স্থানীয় বাসিন্দাদের একজন বলেন, “এক ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত। আগুন নেভেনি। প্রচুর বাড়ি আছে এখানে গুনে শেষ করতে পারবেনা। জানা যাচ্ছে কার্টুনের গোডাউন থেকে আগুন লেগেছে।
  2. এলাকাবাসীর অভিযোগ, অনেকক্ষণ আগেই খবর দেওয়া হয়েছিল দমকলকে। কিন্তু তারা আসতে দেরি করেছে। শেষে আগুন নেভাতে নিজেরাই হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা।
  3. শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছছে দমকলের দশটি ইঞ্জিন। যেহেতু এলাকাটি ঘিঞ্জি, সেই কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে গিয়েছে। যা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে।
  4. আগুন ধরে গিয়েছে তা বুঝতে বাকি ছিল না কারও। প্রাথমিকভাবে অনুমান সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক ঝুপড়ি।
  5. এ দিন স্থানীয় বাসিন্দাদের প্রথমে নজরে আসে। পোড়া পোড়া গন্ধ। তারপরই দেখা যায় আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *