মাঠে ঘাস কাটতে গিয়ে ভয়ানক ঘটনা ঘটল ২ কিশোরের সঙ্গে, শুনলেই আঁতকে উঠবেন - 24 Ghanta Bangla News
Home

মাঠে ঘাস কাটতে গিয়ে ভয়ানক ঘটনা ঘটল ২ কিশোরের সঙ্গে, শুনলেই আঁতকে উঠবেন

আবারও মালদায় বোমা বিস্ফোরণ। বোমা ফেটে গুরুতর আহত দুই নাবালক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার চাঁদমুনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে। গুরুতর আহত অবস্থায় দুই নাবালোককে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আঘাত গুরুতর থাকায় দু’জনকে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

আহত নাবালকরা হলেন, সামির আখতার (১৩) ও ইমতিয়াজ (৯)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল এই দুই নাবালক। তখনই জোরালো বোমা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন দুই নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কে কী কারণে বোমা এলাকায় মজুত করেছিল কিছুই বুঝে উঠতে পারছে না এলাকাবাসী।

খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। কারা মাঠে বোমা ফেলে গেল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রতুয়া চাঁদমুনি এলাকায়।

 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *