Delhi Assembly Election 2025 Live: কেজরীবালের কঠিন পরীক্ষা, দিল্লির দখল এবার থাকবে কার হাতে? - Bengali News | Delhi Assembly Elections 2025; Voting to begin for 70 Legislative constituencies today; Arvind Kejriwal, Aam Aadmi Party, BJP, Congress Voting Live Updates Read more in Bengali - 24 Ghanta Bangla News
Home

Delhi Assembly Election 2025 Live: কেজরীবালের কঠিন পরীক্ষা, দিল্লির দখল এবার থাকবে কার হাতে? – Bengali News | Delhi Assembly Elections 2025; Voting to begin for 70 Legislative constituencies today; Arvind Kejriwal, Aam Aadmi Party, BJP, Congress Voting Live Updates Read more in Bengali

রাজধানীতে মহারণ। আজ দিল্লির বিধানসভা নির্বাচন। মোট ৭০টি বিধানসভা আসনে নির্বাচন হবে। ৬৯৯ জন প্রার্থী দাঁড়িয়েছেন ভোটে। তাদের ভাগ্য নির্ধারণ করবেন ১.৫৬ কোটি ভোটার। আজ সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট পরিচালনার জন্য ২২০ কোম্পানি আধাসামরিক বাহিনী,  ৩৫ হাজার ৬২৬ জন দিল্লি পুলিশ এবং ১৯,০০০ হোমগার্ড মোতায়েন করেছে নির্বাচন কমিশন। প্রায় ৩০০০ ভোটকেন্দ্র স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কিছু কেন্দ্রে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হবে।

এবারের দিল্লির মসনদের লড়াই ত্রিমুখী। একদিকে যেমন গদি ধরে রাখতে মরিয়া আম আদমি পার্টি, সেখানেই ক্ষমতা দখল করতে কসুর রাখছে না বিজেপি ও কংগ্রেস।  ২০১৩ সাল পর্যন্ত ১৫ বছর ধরে রাজধানী শাসন করেছ কংগ্রেস। অন্যদিকে বিজেপি ২৫ বছর পর ফের দিল্লির শাসনভার পাবে বলে আশাবাদী। শেষ পর্যন্ত দিল্লিবাসী কাকে বেছে নেয়, তা জানা যাবে আগামী ৮ ফেব্রুয়ারি। ওই দিন বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। দিল্লি বিধানসভা নির্বাচনের যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *