মধ্যশিক্ষা পর্ষদের মাথাব্যথা বাড়িয়েছে মালদা! তথ্য বলছে, যাবতীয় পদক্ষেপ করেও এই একটিমাত্র জেলায় কিছুতেই পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র পাচার রোখা সম্ভব হচ্ছে না! এবার তাই মালদা জেলার মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে নিশ্চিদ্র নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষাকেন্দ্রগুলি থেকে প্রশ্নপত্র পাচার রুখতে একদিকে যেমন প্রযুক্তির ঢালাও ব্যবহার করা হবে, তেমনই নজরদারিতে বাড়তি শিক্ষক […]