BSF: বড় উদ্যোগ! BSF-কে জমি দিল মমতার সরকার - Bengali News | BSF: CM Mamata Banerjee give land to BSF - 24 Ghanta Bangla News
Home

BSF: বড় উদ্যোগ! BSF-কে জমি দিল মমতার সরকার – Bengali News | BSF: CM Mamata Banerjee give land to BSF

Spread the love

বিএসএফ-কে জমি দিল সরকারImage Credit source: Tv9 Bangla

কলকাতা: উত্তর হোক বা দক্ষিণ, জায়গায়-জায়গায় কাঁটাতারের প্রাচীর দেওয়া নিয়ে কম অশান্তি হয়নি। কার্যত পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে বিজিবি। এই পরিস্থিতির মধ্যে বিএসএফ-কে সাহায্য করতে এগিয়ে এল রাজ্য সরকার। সীমান্ত সুরক্ষায় আরও তিন জায়গা বিএসএফ কে জমি দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

জানা যাচ্ছে, জলপাইগুড়ি বিন্নাগুড়িতে ০ .০৫ একর। মালদা নারায়ণপুর ১৯.৭৩ একর জমি দেওয়া হয়েছে। এই জমি ব্যবহার করা হবে বেড়া দেওয়ার জন্যে। তবে এই প্রথম নয়, এর আগে নদিয়ার করিমপুরে জমি দিয়েছিল নবান্ন। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হয় উত্তরবঙ্গের তিনটি হোম স্টে-কে সরকারের হেফাজতে থাকা চা বাগানের জমি দেওয়ার ব্যাপারে।

প্রসঙ্গত, মালদহর শুকদেবপুর এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ক্রমাগত অশান্তি হচ্ছিল। বেড়া দিতে গেলেই বিজিবি এগিয়ে আসছিল ঝগড়া করতে। সেই বাক-বিতণ্ডাও ধরা পড়ে টিভি ৯ বাংলার ক্যামেরায়। তবুও সেই সব কিছু উপেক্ষা করেই সীমান্ত ঘেরার কাজ শুরু করে তারা। এরই মধ্যে বিএসএফ-কে জমি দিল রাজ্য সরকার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *