সোনা-রুপো আমদানিতে শুল্ক কমানোর ভাবনা কেন্দ্রের
সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রোকড়ে জানান, বর্তমানে যে হারে সোনা ও রুপোর উপরে আমদানি শুল্ক বসানো রয়েছে, তা প্রয়োজনীয় উদ্দেশ্য পূরণ করতে পারেনি। জুয়েলারি শিল্পের পক্ষ থেকে আগেই সরকারকে সতর্ক করা হয়েছিল যে অতিরিক্ত শুল্কের বোঝা বৈধ আমদানি কমানোর বদলে চোরাপথে সোনা ও রুপোর লেনদেনকে উৎসাহিত করতে পারে। তাঁর কথায়, ‘এখন সেই আশঙ্কাই বাস্তবে সত্যি হয়েছে। সরকারের প্রত্যাশা ছিল, শুল্ক বৃদ্ধির ফলে সোনা ও রুপের আমদানি কমবে। কিন্তু, আমদানির উপরে তার খুব একটা প্রভাব পড়েনি, অন্য দিকে কালোবাজারি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।